ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী সংবাদমাধ্যমের সামনে এই তালিকা প্রকাশ করেন। দলীয় সূত্র জানায়, নারী নেতৃত্বকে সংসদে আরও সক্রিয়ভাবে প্রতিনিধিত্ব করানো এবং সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।
বিএনপির ঘোষিত তালিকায় মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
বিএনপি নেতারা জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্তরা দলীয় আদর্শ ও সংসদীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।