1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত

চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, নেতৃত্বে ইসমাইল জবিউল্লাহ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

চীন সরকারের আমন্ত্রণে বিএনপির একটি প্রতিনিধিদল চীন সফরে গেছে। বুধবার রাতে চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হয়।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ সূত্রে জানা যায়, প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। দলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রতিনিধিদলে আরও রয়েছেন আলতাফ হোসেন চৌধুরী, নাজমুল হক নান্নু, মোহাম্মদ শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খাইরুল কবির খোকন, হাবিব উন-নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মোস্তাফিজুর রহমান বাবুল, কামরুজ্জামান, নিলুফার চৌধুরী মনি, সাইয়েদ আল নোমান, মনোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহমেদ, ইউনুস আলী, আমানুল্লাহ এবং মীর সোলায়মান।

এদিকে দলীয় সূত্র জানায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯ এপ্রিল পৃথকভাবে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park