২৫ শে ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মর্মান্তিক দুর্ঘটনায় রাকিব হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব নিজ বাড়ির মুরগির ফার্মে গরম পানি প্রস্তুত করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল রানা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাকিবের পিতার নাম মিন্টু বেপারি। তিনি পেশায় একজন জেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন