1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঝিকরগাছায় নসিমন-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র বিসিএস ক্যাডার চিকিৎসকদের  দিনব্যাপী  এনসিডি বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

ঝিকরগাছায় নসিমন-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত

ঝিকরগাছা প্রতিনিধি
  • প্রকাশ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
ঝিকরগাছায় নসিমন-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত

যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী বাজার এলাকায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে গরু বোঝাই একটি নসিমন ও বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় নসিমনটি দুমড়ে মুচড়ে যায় এবং নসিমনে থাকা তিনজন ব্যক্তি গুরুতর আহত হন।

আহতরা হলেন- ইকবাল হোসেন (৪২), পিতা: মৃত হযরত আলী, গ্রাম বালি খোলা, ঝিকরগাছা;

আক্কাছ আলী (৬০), পিতা: মৃত ফকির আলী, গ্রাম বামুন আলী, ঝিকরগাছা; হোসাইন (৩৬), পিতা: শেখ ওয়াজেদ আলী, গ্রাম কাউরিয়া, ঝিকরগাছা, যশোর।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকরা তাঁদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park