স্বাস্থ্য ও ঐক্যের বার্তা নিয়ে বেরোবি শিক্ষার্থীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
arif khanh
৩০ নভেম্বর ২০২৫, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য ও ঐক্যের বার্তা নিয়ে বেরোবি শিক্ষার্থীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী পরিষদের উদ্যোগে প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ‘রান উইথ বেরোবি শিক্ষার্থী পরিষদ’ শীর্ষক মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আনুষ্ঠানিকভাবে ম্যারাথন শুরু হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ৮০ জনকে পুরস্কৃত করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য তৈরি এবং ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তারা বলেন, “সমন্বিতভাবে এগিয়ে গেলে ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশের উন্নয়ন আরও স্থায়ী হয়। ‘একসাথে হাঁটি, একসাথে গড়ি’ স্লোগানকে সামনে রেখেই আমাদের এই আয়োজন।”

মিনি ম্যারাথনে নারী ও পুরুষ উভয় শিক্ষার্থীই অংশ নেন। অংশগ্রহণকারী শিক্ষার্থী তাহসিনা রহমান জানান, “মেয়েদের এমন ব্যাপক অংশগ্রহণ সত্যিই অনুপ্রেরণাদায়ক। এতজন মেয়ে অংশ নেবে ভাবিনি। সকালে উঠে এমন এক অভিজ্ঞতা হল যা সত্যিই ভালো লেগেছে। বেরোবি শিক্ষার্থী পরিষদকে ধন্যবাদ এমন সুন্দর আয়োজনের জন্য। আশা করি ভবিষ্যতেও এমন আয়োজন পাব।”

অন্য অংশগ্রহণকারী শিক্ষার্থী জাকের হোসেন পাশা বলেন, “এটি সত্যিই একটি অসাধারণ উদ্যোগ। তারুণ্যের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সুস্থ দেহ ও মনের গুরুত্ব তারা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।”

বেরোবি শিক্ষার্থী পরিষদের সভাপতি আহামুদুল হক আলবীর বলেন, “আমরা বিশ্বাস করি—‘চলুন একসাথে হাঁটি, চলুন একসাথে দেশ গড়ি।’ এই আয়োজন শুধু দৌড় প্রতিযোগিতা নয়; এটি আমাদের ঐক্য, সংহতি ও সহযোগিতার প্রতীক। আমরা চাই শিক্ষার্থীরা ইতিবাচক মানসিকতা নিয়ে সুস্থতা ও দায়িত্ববোধের পথে এগিয়ে যাক।”

তিনি আরও বলেন, “নিজেকে সুস্থ ও প্রস্তুত রাখা থেকেই সমাজ ও দেশের উন্নয়নের শুরু। তাই আমরা এই ইভেন্টকে শুধু শারীরিক সুস্থতার নয়—নিজেদের উন্নয়ন ও দেশের উন্নয়নের একটি নতুন অঙ্গীকার হিসেবে দেখি।”

বেরোবি শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা এবং সাবেক বেরোবি শিবির সভাপতি সোহেল রানা বলেন, “আমরা চেষ্টা করেছি যাতে সবাই অংশ নিতে পারে এবং নতুন দিনের সুন্দর সূচনা করতে পারে। সুস্থ দেহে সুস্থ মন—আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকি, মানসিকভাবেও সুস্থ থাকতে পারব। উত্তরবঙ্গের ঐক্য ও ভ্রাতৃত্বের বাতিঘর হিসেবে বেরোবির অবস্থান আরও দৃঢ় করতেই আমাদের এই আয়োজন।”

উল্লেখ্য, পুরুষ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে শাপলা চত্বর প্রদক্ষিণ করে ফটকে ফিরে আসেন। অন্যদিকে নারী শিক্ষার্থীরা আবু সাঈদ গেট থেকে শুরু করে মডার্ন মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এসে দৌড় শেষ করেন। প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০