একদিনে ফিলিপিন্স ও জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত – দৈনিক দেশেরকথা
arif khanh
২৬ নভেম্বর ২০২৫, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একদিনে ফিলিপিন্স ও জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ফিলিপিন্স ও জাপানে একই দিনে দুটি দেশই কাঁপল প্রায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের জলসীমার কাছে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ দেশ জাপানে একইদিন দুই দফায় ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, সকালেই দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে ৫.৪ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। কিছু সময়ের ব্যবধানে সন্ধ্যা ৬টা ০১ মিনিটে আবারও কুমামোটো প্রিফেকচারে আঘাত হানে ৫.৮ মাত্রার আরও শক্তিশালী ভূমিকম্প।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি দেশটির ১০-পয়েন্ট ভূমিকম্প তীব্রতা মাপক স্কেলে চতুর্থ সর্বোচ্চ স্তর রেকর্ড করে এবং ৯ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। ভবিষ্যৎ ঝুঁকি বিবেচনায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মকর্তারা আগামী সপ্তাহের মধ্যে একই মাত্রার বা তার চেয়েও শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন।

প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বরাবর থাকা এসব অঞ্চলে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে, ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০