শ্রীপুরে জমি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে – দৈনিক দেশেরকথা
arif khanh
২৪ নভেম্বর ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে জমি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে

গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ী ইউনিয়ন মিটালু গ্ৰামে নিজ দখলীয় জোত জমি ৩.৫০ শতাংশ বিল্ডিং বাড়ি ঘর সহ বিক্রির কথা বলে নয় লাখ, আশি হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাতিজির বিরুদ্ধে। এই ঘটনায় মোছাঃ হাজেরা খাতুন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী নারী হাজেরা খাতুন জানান, আমার আপন বড় ভাই সামসুল হক ও ভাতিজি মোছাঃ নাজমা আক্তার ৩.৫০ শতাংশ জমি ঘর সহ বিক্রির উদ্দেশ্যে আলোচনা সাপেক্ষে ২৩,০০,০০০/-টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে  ১০/১০/২০২৫ ইং তারিখে নগদ ৯,৮০,০০০/- টাকা জমির জন্য হাত বায়না বাবদ নেয়। কিন্তু পরবর্তীতে জমি দিবে না বলে তালবাহানা করে আসছে। আমি টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করে। 

বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজনদের জানানো হলে ২৫ অক্টোবর উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে একটি লিখিত অঙ্গীকার নামা দলিল করে স্বাক্ষর দেয়। আগামী ৮ ডিসেম্বর আমার টাকা পরিশোধ করবে নয়তো জমি লিখে দিবেন। কিছুদিন পর আমাদের নামে গাজীপুর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বরাবরে পি: মো: নং -১০৪৭/২৫ ধারা ৯৮ উক্ত অঙ্গীকার নামার একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলার বিষয়ে ২১ নভেম্বর সকালে বিবাদীদের বাড়িতে গেলে আমাদের কে অশ্লীল ভাষায় গালিগালাজ মারপিট করে প্রাণনাশের হুমকি ধামকি দেয়। 

এবিষয়ে অভিযুক্ত সামসুল হক টাকার কথা স্বীকার করে বলেন টাকা ফেরত দিয়ে দিবো এইটা নিজেদের বিষয়। ভাতিজি মোছাঃ নাজমা বলেন, টাকা নিয়েছি সুদে, টাকা দিয়ে দিমু আমাদের আদালতে একটি মামলা চলমান রয়েছে। শ্রীপুর মডেল থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০