ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। শনিবার সকাল থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও জনসমাগমস্থলে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি ইন্দ্রপাশা সরকার বাড়ি পুকুর এলাকায় সাংবাদিকদের ব্রিফ করেন।
এ সময় তিনি বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কার বাস্তবায়ন। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। গণসংযোগ শেষে রফিকুল ইসলাম মঠবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের কবর জিয়ারত করেন। কার্যক্রমে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বিএনপি সমর্থকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন