আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ১,৪০০ ছাড়াল, আন্তর্জাতিক সহায়তা চাইলো তালেবান – দৈনিক দেশেরকথা
arif khanh
২ সেপ্টেম্বর ২০২৫, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ১,৪০০ ছাড়াল, আন্তর্জাতিক সহায়তা চাইলো তালেবান

আফগানিস্তানে রবিবারে আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়েছে তালেবান সরকার।

২০২১ সালে ক্ষমতা নেওয়ার পর আফগানিস্তানে আন্তর্জাতিক সহযোগিতা কমে গেছে। বিশেষ করে নারীদের শিক্ষায় নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো মানবিক সহায়তা বন্ধ করেছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে। মাত্র ৬ মাইল গভীরে ভূমিকম্প হওয়ায় ঘরবাড়িসহ স্থাপনা বিধ্বস্ত হয়েছে। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও কিছু এলাকায় উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সারাফাত জামান জানিয়েছেন, বহু মানুষ জীবন ও বসতবাড়ি হারিয়েছে, তাই আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ জানান, আহতের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে। সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন, ভূমিকম্পের প্রভাব দীর্ঘদিন দেশকে ছুঁয়ে থাকবে। কুনার প্রদেশের তিনটি গ্রামের প্রায় সব বসতবাড়ি ধ্বংস হয়েছে, এবং এ প্রদেশেই নিহতের সংখ্যা ৬০০ জন।

ঘাজি আবাদ গ্রামে স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ সরিয়ে বেঁচে থাকা মানুষদের উদ্ধার করার চেষ্টা করছেন। আবদুল্লাহ নামের একজন স্থানীয় জানান, “গ্রামের কোনো বসতবাড়িই টিকে নেই। এমন দুর্যোগ আমাদের দেখাচ্ছে, জীবন এখানে যেকোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০