উপজেলার সিএ’র বিরুদ্ধে নানান অভিযোগ – দৈনিক দেশেরকথা
arif khanh
১৫ অগাস্ট ২০২৫, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উপজেলার সিএ’র বিরুদ্ধে নানান অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ রাসেল মিয়ার বিরুদ্ধে দাপ্তরিক কার্যক্রমে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম ভাঙিয়ে বিভিন্ন সরকারি কার্যক্রমে প্রভাব বিস্তার করছেন।

স্থানীয় সূত্র জানায়, সরকারি প্রকল্পের কাগজপত্র প্রক্রিয়াকরণ, বিল-ভাউচার অনুমোদন, নথি সরবরাহসহ বিভিন্ন অফিস কার্যক্রমে নিয়মনীতি অমান্যের একাধিক ঘটনা ঘটেছে। এছাড়া সেবা প্রার্থীদের হয়রানি, অযথা বিলম্ব এবং ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে।

কিছু জনপ্রতিনিধির অভিযোগ, গুরুত্বপূর্ণ কাগজপত্র ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হয় এবং অনেক সময় গোপনে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়। প্রায় ৩ বছরেরও বেশি সময় ধরে একই পদে থেকে বদলি না হওয়ার সুযোগে তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন বলে অভিযোগকারীদের দাবি। এ সংক্রান্ত একাধিক লিখিত ও মৌখিক অভিযোগ ইতোমধ্যেই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা হয়েছে।

অভিযোগের বিষয়ে মোঃ রাসেল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য দিতে রাজি হননি। তবে উপজেলা প্রশাসনের কিছু কর্মকর্তা জানিয়েছেন, সব কাজ নিয়ম মেনেই হচ্ছে।

এদিকে, স্থানীয়রা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১০

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১১

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১২

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৪

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৫

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৬

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৭

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

২০