দাফনের প্রস্তুতিতে শিশুর শরীরে আঘাতের চিহ্ন দেখে অভিযোগ, সৎ মা আটক – দৈনিক দেশেরকথা
arif khanh
১০ অগাস্ট ২০২৫, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাফনের প্রস্তুতিতে শিশুর শরীরে আঘাতের চিহ্ন দেখে অভিযোগ, সৎ মা আটক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক শিশুর দাফনের প্রস্তুতির সময় শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাওয়ার পর তার সৎ মাকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলায় শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম।

তিন বছর বয়সী সুমাইয়া আক্তার ওই গ্রামের সৌদি আরব প্রবাসী ফয়সাল আহমদের মেয়ে। শিশুটি তার সৎ মা শিউলি আক্তারের সঙ্গে চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকত।

শিশুটির চাচা সাইফুল ইসলাম বলেন, শনিবার রাতে অ্যাম্বুলেন্সে সুমাইয়ার মরদেহ দাফনের জন্য খানপুরে নিয়ে আসেন শিউলি আক্তার।

সাইফুল বলেন, সুমাইয়ার মৃত্যুর বিষয়ে জানতে চাইলে শিউলি জানান দুপুরের দিকে তিনি সুমাইয়াকে মারধর করেছিলেন। পরে গোসল করিয়ে ঘুম পাড়ান। কিন্তু বিকালের দিকে তাকে মৃত অবস্থায় পান।শিউলির দাবি, বিষয়টি তিনি প্রবাসী স্বামীকে জানান এবং তার পরামর্শে একজন বাসায় চিকিৎসককে বাসায় নিয়ে যান। পরে চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করে মারা গেছে বলে নিশ্চিত করেন। তখন প্রবাসী স্বামীর পরামর্শে শিশুটির মরদেহ খানপুরে নিয়ে আসেন তিনি।রোববার সকালে পরিবারের সদস্যরা শিশুটির দাফনের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু মরদেহ গোসল দেওয়ার সময় তার গলায় আঘাতের চিহ্ন ও কানে রক্ত দেখতে পান স্থানীয় লোকজন। তাৎক্ষণিক তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান।

এসআই শহীদুল ইসলাম বলেন, সুমাইয়াকে তার সৎ মা মেরে ফেলেছে- এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তখন সুরতহালে মৃত শিশুর গলায় ও ডান কানে আঘাতের চিহ্ন রয়েছে দেখা যায়।

পরে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং তার সৎ মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে শিশুটির মৃত্যু সঠিক কারণ জানা যাবে।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, শিশুটির স্বজনরা থানায় এসেছেন, তারা সৎ মায়ের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১০

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১১

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১২

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৪

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৫

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৬

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৭

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

২০