ঝালকাঠি সরকারী মহিলা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ অনিয়ম দুর্নীতির ডজনখানেক অভিযোগ – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৩০ জুলাই ২০২৫, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠি সরকারী মহিলা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ অনিয়ম দুর্নীতির ডজনখানেক অভিযোগ

ঝালকাঠি সরকারী মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর হেমায়েত উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ অনিয়ম দুর্নীতির ডজনখানেক অভিযোগ রয়েছে। তিনি ২০২১সালের ৪ ফেব্রæয়ারী যোগদান করে কলেজের মাছ, গাছসহ বিভিন্ন সম্পদ আত্মসাত করেন। মহিলা কলেজ হওয়া সত্তে¡ও কলেজের অভ্যন্তরে অধ্যক্ষের কার্যালয়ের পাশেই একটি কক্ষে বিশ্রাম করতেন তিনি।  এছাড়াও তার স্বেচ্ছাচারীতার আচরণে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এমনকি তার অশোভনীয় আচরণে কলেজের বেশ কয়েকজন শিক্ষক স্বেচ্ছায় অন্যত্র বদলী হয়ে গেছেন। কলেজের অধ্যক্ষ দাপ্তরিক প্রধান হওয়ায় তার নানান অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করছেন না। চাপা ক্ষোভ বিরাজ করছে সংশ্লিষ্ট সবার মাঝে।
তথ্যানুসন্ধানে জানাগেছে, ২০২৪সালের ২৭মে প্রলয়করী ঘুর্ণিঝড় ও জলোচ্ছাস রিমালে ক্ষতিগ্রস্ত দেখিয়ে ৩০বছর বয়সী  কয়েকটি গাছ কেটেছেন। যা দিয়ে তখন কলেজের বিভিন্ন আসবাবপত্র বানানোর ঘোষণা করা হয়েছিলো। কিন্তু সেই গাছ কাটিয়ে দুটি দরজা ও একটি টি টেবিল বানিয়ে বাকি গাছ তিনি আত্মসাত করেছেন। কলেজের অভ্যন্তরে পুকুরে চাষকৃত মাছ পুকুর সেচ দিয়ে সেই মাছ তুলে একাই নিয়ে গেছেন। অন্য শিক্ষকরা তখন মাছ ধরার আগ্রহ দেখালেও ধমক দিয়ে কটাক্ষ করার অভিযোগ করেছেন খোদ শিক্ষকরাই। অধ্যক্ষ পদে যোগদানের পরে চার বছর অতিবাহিত হলেও কলেজ শিক্ষক পরিষদের কোন কমিটি এবং মাসিক কোন সভাও অনুষ্ঠিত হয়নি।
কলেজের রাষ্ট্রবিজ্ঞান শাখায় অতিরিক্ত সেশন ফি এবং ভর্তিতে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে অধ্যক্ষের নির্দেশেই। একারণে এক শিক্ষার্থী জেলা পুলিশ সুপার বরাবর আবদেন করলে পুলিশের একটি টিম কলেজে প্রবেশ করে অধ্যক্ষের কাছে ব্যাখ্যা দাবি করেন। তখন তিনি পুলিশকে আশ^স্ত করেন। কলেজের বিভিন্ন কাজে খরচের ভাউচারে সুস্পষ্ট তথ্য না দিয়ে প্রতিষ্ঠানের প্যাড ব্যবহার না করে সাদা কাগজে সবধরনের বিল-ভাউচার লিপিবদ্ধ করে ফাইলে জমা করেন। যা অর্থ আত্মসাতের বিষয়টি আরো স্পষ্ট হয়ে ওঠে। বিষয়টি কলেজের অভ্যন্তরীণ অডিটে প্রকাশ পায়। অডিট কমিটিসহ শিক্ষকরাও ক্ষিপ্ত রয়েছে বিষয়টি নিয়ে। কলেজের বিভিন্ন বিষয়ের শিক্ষকের পদ শুন্য রয়েছে। ৬মাসের বেশি সময় ধরে পদ শুন্য থাকায় শিক্ষক আনার ব্যাপারে অধ্যক্ষের কোন পদক্ষেপ ছিলো না। কলেজে অধ্যক্ষ পদে ২০২১সালের ৪ফেব্রæয়ারী যোগদান করে তার অশোভনীয় ও রূঢ় আচরণে ইংরেজি প্রভাষক দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক (ইংরেজি) তাসমিদা ত্বাহসীন,
ব্যবস্থাপনা প্রভাষক শিল্পী আক্তার, ইংরেজি প্রভাষক
মো. জাহিদুল ইসলাম, সহকারি অধ্যাপক (প্রাণি বিদ্যা) কামরুল ইসলাম মিলন তালুকদারসহ বেশ কয়েকজন কর্মচারীও স্বেচ্ছায় বদলী হয়ে গেছেন। তার অসহনীয় আচরণের কথা জানতে পেরে শিক্ষকের শূন্য পদে কেউ পদায়ন নিতে রাজি হয়নি। মহিলা কলেজ হওয়া সত্তে¡ও কলেজের অভ্যন্তরে অধ্যক্ষের কার্যালয়ের পাশেই একটি কক্ষে বিশ্রাম করতেন তিনি।  অন্য শিক্ষকদের যাতায়াতে বিলম্ব হলেই শুনতে হতো অধ্যক্ষের ধমক, অশোভনীয় ও অশালীন কথা। কিন্তু তিনি নিজেই সময়ানুবর্তিতা মেনে না চলেন না এমন অভিযোগ রয়েছে। কলেজের বিষয়ে সাংবাদিকদের কাছে তথ্য না দয়ার শর্ত একাদশ শ্রেণিতে ভর্তি ফরমে স্পস্ট উল্লেখ করেন ২০২৩ সালের ফেব্রæয়ারী মাসে। তার এসব অপকর্মের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে বেশ কয়েকটি সংবাদ প্রকাশিত হয়েছে।
এসব বিষয়ে কলেজ অধ্যক্ষ জানান, রিমালে ক্ষতিগ্রস্ত গাছ কেটে আসবাবপত্র তৈরী করা হয়েছে। বাকি গাছের কাটিং কলেজে আছে এবং উচ্ছিষ্ট হোস্টেলে রান্নার জন্য জ¦ালানী কাঠ হিসেবে ব্যবহার করা হয়েছে। কলেজের পুকুরে চাষকৃত মাছ শিক্ষক-কর্মচারী সবাইকে ভাগ করে দেয়া হয়েছে। কলেজ শিক্ষক পরিষদের মেয়াদ শেষ হয়েছে ৩০জুন। এরপরে আমি আর কমিটি করে দেইনি। ৩আগস্ট অবসরে যাবো, এরপরে যিনি দায়িত্বে আসবেন তিনিই কমিটি গঠন করবেন। কলেজের কোন বিষয়ে অতিরিক্ত টাকা নেয়া হয়নি। নির্ধারিত ফি ব্যাংকের মাধ্যমে প্রদান করেছে। একজন ছাত্রী মিথ্যা অভিযোগ দিয়েছিলো। কলেজের শূন্য পদে শিক্ষকের চাহিদা দিলেও কোন শিক্ষক আসতে আগ্রহী হয়নি। সঠিকভাবে কাজ করাতে গেলে সবাইকে সন্তুষ্ট রাখা সম্ভব না। আমি বয়স্ক মানুষ, একটু বিশ্রামের প্রয়োজন তো আছেই। সাংবাদিকদের তথ্য না দেয়ার শর্তের ব্যাপারে অধ্যক্ষ প্রফেসর হেমায়েত উদ্দিন জানান, মহিলা কলেজের অভ্যন্তরীণ কিছু বিষয় থাকে। যা বাইরের সবাইকে জানানো ঠিক না। যা জানার প্রয়োজন আমার কাছ থেকেই জানতে পারবে। এজন্যই ভর্তি আবেদন ফরমে একটি পয়েন্ট উল্লেখ করছিলাম। কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১০

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১১

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১২

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৪

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৫

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৬

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৭

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

২০