মোংলা বন্দরে আমদানি বাড়াতে ব্যবসায়ীদের প্রতি এনবিআর চেয়ারম্যানের আহ্বান – দৈনিক দেশেরকথা
arif khanh
২২ জুলাই ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোংলা বন্দরে আমদানি বাড়াতে ব্যবসায়ীদের প্রতি এনবিআর চেয়ারম্যানের আহ্বান

বাগেরহাট: বাগেরহাটের মোংলা বন্দরে ব্যবসায়ীদের পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ‘এখানে ব্যবসায়ীরা এলে সহজে সার্ভিস পাবেন। এতে ব্যবসায়ীরা যদি উপকৃত হন তাহলে তারা যেন এ বন্দর ব্যবহার বাড়ান। আমরা মোংলা কাস্টমস হাউসের অপারেশনাল ক্যাপাসিটিকে আরো বেশি ব্যবহার করতে চাই।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে মোংলা কাস্টমস হাউসের সুন্দরবন সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

আবদুর রহমান খান বলেন, ‘আমরা গত তিন মাস বাজেট নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এখন আমরা বুঝতে চাই আমাদের ফিল্ড লেভেলে কি কি সমস্যা আছে। যেমন মোংলা পোর্টকে ভাল করে বুঝা, মোংলা পোর্টের ফ্যাসিলিটি বুঝা।


কতটুকু কাজ আমরা এখানে করছি, আরো কি পরিমাণ লোড আমরা নিতে পারবো। এখানে কি ধরনের সমস্যা রয়েছে, সেগুলো শোনা। পোর্টের ব্যবহার আরো কিভাবে বাড়ানো যায়। পোর্টে ব্যবহারকারী যারা আছেন তাদের কি ধরনের সমস্যা হচ্ছে। আমাদের অফিসার যারা এখানে কাজ করেন তাদের কি সমস্যা হচ্ছে। তাদের আমরা আরো কিভাবে সহায়তা করতে পারি। এসব কিছু আমরা যাতে বুঝে শুনে ব্যবস্থা নিতে পারি, আজকের সফরের এটাই মূল উদ্দেশ্য।’

তিনি বলেন, ‘মোংলা কাস্টমস হাউসের অপারেশনাল ক্যাপাসিটিকে আরো বেশি ব্যবহার করতে চাই। ব্যবসায়ীরা যাতে এই সুযোগটা নেন। আমাদের চিটাগং পোর্টের যে ধরনের ব্যবহার, ব্যস্ততা, সেই হিসেবে আমাদের মোংলা পোর্টের ব্যবহার খুবই কম। এখানে যদি আমরা ব্যবহার বাড়াতে পারি তাহলে চিটাগংয়ের যানজট কমবে। চট্টগ্রামের অপারেশন কার্যক্রম বাড়বে, খরচ কমবে এবং জনগণ বেনিফিট হবে। মোংলায় এমনিতেই গাড়ি বেশি আসে। সব গাড়ি আমরা মোংলায় আনতে পারি কিনা সেটা নিয়ে আমরা গাড়ি ব্যবসায়ীদের সঙ্গে কয়েকবার বসেছি। আবারো বসবো।’

এর আগে তিনি সিএন্ডএফ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। আর সকালে এসেই তিনি প্রথমে বৈঠক করেন কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে। এ বৈঠকের আগে তিনি মোংলা বন্দর জেটি পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর, সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মোঃ মোয়াজ্জেম হোসেন, একান্ত সচিব আতাউল গনি ওসমানী ও জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মোংলা কাস্টমস হাউসের কমিশনার মু. সফিউজ্জামান, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার, খুলনা কর কমিশন, কর অঞ্চল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০