সুন্দরবনে নিষেধাজ্ঞা ভেঙে কাকড়া শিকার, সুপতিতে ৪ জেলে আটক – দৈনিক দেশেরকথা
arif khanh
২১ জুলাই ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে নিষেধাজ্ঞা ভেঙে কাকড়া শিকার, সুপতিতে ৪ জেলে আটক

বাগেরহাট: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে নিষিদ্ধ সময়েও   থামছেনা কাকড়া ও মাছ শিকার। রবিবার (২০ জুলাই) গভীর রাতে সুপতি এলাকার খালে অবৈধভাবে কাকড়া ধরার সময় ১টি নৌকাসহ ৪ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় জব্দ করা হয়েছে দুইশতাধিক কাকড়া ধরার চারু ও ৫০ কেজি কুচিয়া।

বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি ষ্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ ফয়সাল আলমের নেতৃত্বে বনরক্ষীরা রোববার (২০ জুলাই) দিবাগত রাতে  সুপতির আওতাধীন মরা খেজুরার শেলা সাইট খালে টহলের সময় একটি জেলে নৌকা দেখতে পায়। এগিয়ে গিয়ে বনরক্ষীরা নৌকাসহ ৪ জন জেলেকে  আটক করেন। এ সময় নৌকায়  থাকা দুইশতাধিক কাকড়া ধরার নিষিদ্ধ চারু ও ৫০ কেজি কুচিয়া  জব্দ করা হয় । আটক জেলেরা হচ্ছে, রিপন (৩০), আলী রাজ (২৪), ফরিদ (২৬), ও মনির (৪০) এদের সবার বাড়ী খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামে বলে বনরক্ষীরা জানান।

সুন্দরবনে মাছ ধরায় এখন তিন মাসের নিষিদ্ধ সময় চলছে। অথচ এক শ্রেণীর জেলে নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে যাচ্ছে মাছ ধরার জন্য। প্রায়ই বনরক্ষীদের হাতে আটক হচ্ছে জেলেরা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, অবৈধভাবে সুন্দরবনে কাকড়া ধরার সময় আটক চারজনের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে তাদের সোমবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে এসিএফ জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০