স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া : মাছে ভাতে বাঙালি, কথাটার আর কোন ভিত্তি নেই। বাঙ্গালীদের জাতীয় মাছ ইলিশ। ইলিশ তো দূরের কথা ইলিশের বাচ্চা কিনতে পারছে না বাঙালি। আস্ত ইলিশ কিনে খেতে পারে না মানুষ । তার বিকল্প হিসেবে বিক্রি হচ্ছে বাড়ি থেকে কেটে আনা হয়তো কোল্ড ষ্টোরেজে ডেট ওভার ইলিশ।
জনমনে প্রশ্ন খাওয়া যাবে কিনা , স্বাদ আছে কিনা সেজন্য তারা রান্নার ব্যবস্থা করে ভেজে খাওয়াচ্ছে কিনতে যাওয়া উৎসুখ জনতা
এই কাটা ও ভাজা মাছ বিক্রি হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ধুবইল বাজারে ।
ভাজা মাছ খেয়ে ও কিনে জামিরুল নামের একজন বলছে গত ১ বছর ইলিশ কিনতে পারিনি । আজ দাম কম তাই কিনলাম। প্রতি কেজি কাটা ইলিশের দাম ৬০০ টাকা ।