‘নির্বাচন ঠেকাতে চলছে অপপ্রচার ও ষড়যন্ত্র’—অভিযোগ যুবদলের – দৈনিক দেশেরকথা
arif khanh
১৭ জুলাই ২০২৫, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘নির্বাচন ঠেকাতে চলছে অপপ্রচার ও ষড়যন্ত্র’—অভিযোগ যুবদলের

আসন্ন জাতীয় নির্বাচন পেছাতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী যুবদল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৩টার আগেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এরপর শুরু হয় বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। তিনি সরকারের বিরুদ্ধে নিরপেক্ষ নির্বাচন ঠেকাতে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ করেন এবং দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, দেশের রাজনীতিতে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে একটি মহল। একইসঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালানো হচ্ছে।

নেতাকর্মীদের অভিযোগ, সরকার নির্বাচনের নামে নাটক করছে। নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ নয় বলেই নির্বাচনকে প্রভাবিত করার চক্রান্ত চলছে। তারা অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধের দাবি জানান।

বিক্ষোভ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে নয়াপল্টন এলাকা ত্যাগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০