ভেড়ামারায় কর্মী ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
arif khanh
১০ জুলাই ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় কর্মী ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

নতুন নতুন কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ঘুরে দাঁড়াবে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স …….ওয়ের্ষ্টান ইনচার্জ হামিদুর রহমান আজাদ।

ভেড়ামারা কুষ্টিয়া সংবাদদাতা : বাংলাদেশের সর্ব প্রথম ইসলামী জীবন বীমা কোম্পানী ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ওয়েষ্টান রিজিওনাল ইনচার্জ ও সফল বীমা ব্যাক্তিত্ব হামিদুর রহমান আজাদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সফল একটি ইন্সুরেন্স কোম্পানী ফারইষ্ট ইসলামী লাইফ। প্রতিষ্ঠার ৩ বছরের মাথায় এসেই সকল কোম্পানীকে পিছনে ফেলে শ্রেষ্ট কোম্পানীর বহু এ্যাওয়ার্ড লাভ করে ফারইষ্ট। দেশী এবং বিদেশী প্রতিষ্ঠানের কাছেও সেরার তকমা রয়েছে কোম্পানীর ঝুলিতে। কিছু অসাধু ব্যাক্তিদের লোলুপ দৃষ্টি আর করোনাকালীন সময়ে কোম্পানী ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ার কারনে ধ্বসে পড়ে আর্থিক সেবামুলক এই কোম্পানী।

তিনি বলেন, বর্তমান ম্যানেজমেন্ট’র আন্তরিকতা আর নতুন নতুন কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে খুব শ্রিগ্রই ঘুরে দাঁড়াবে সবার প্রিয় ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স। তিনি সকল গ্রাহককের আন্তরিক ভাবে সহযোগিতা কামনা করে বলেন, ঘুরে দাঁড়ানোর এই লড়াই এ গ্রাহক, কর্মী এবং ম্যানেজমেন্ট সকলের অংশগ্রহন থাকা উচিত। তিনি মঙ্গলবার সকালে ভেড়ামারার ফুডল্যান্ড ক্যাফে এন্ড রেষ্টুরেন্ট’র হলরুমে আয়োজিত কর্মী এবং ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কোম্পানীর কুষ্টিয়া ডিভিশনের সাবেক ডেপুটি ডিভিশনাল ইনচার্জ ও ভেড়ামারা জোনাল অফিসের ইনচার্জ শাহ্ জামাল’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোম্পানীর কুষ্টিয়া ডিভিশনের ইনচার্জ আফছারুল ইসলাম আকন্দ। আলহাজ¦ আবুল কাশেম’র উপস্থাপনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ভেড়ামারা জোনাল অফিসের ইনচার্জ, বাছাইকৃত কর্মকর্তারা অংশগ্রহন করেন।

বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জোনাল অফিসের ইনচার্জ হাসিবুল ইসলাম, সাবেক ইনচার্জ আমজাদ হোসেন, দামুড়হুদা ব্রাঞ্চ অফিসের ইনচার্জ জাহাঙ্গীর আলম, মেহেরপুর জোনাল অফিসের সাবেক ইনচার্জ আলহাজ্ব মনিরুল ইসলাম, এজিএম আলহাজ্ব ইদ্রিস আলী, কুষ্টিয়া জোনাল অফিসের ইনচার্জ জসিম উদ্দীন (সার্বজনীন), একক বীমার ইনচার্জ আমীর হামজা, মিরপুর ব্রাঞ্চ অফিসের ইনচার্জ সিারাজুল ইসলাম, চুয়াডাঙ্গা ব্রাঞ্চ অফিসের ইনচার্জ মাহাবুব প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি কে হামিদুর রহমান আজাদ কে সম্মামনা স্বারক তুলে দেন ভেড়ামারা জোনাল অফিসের ইনচার্জ শাহ্ জামাল এবং জোনাল অফিসের কর্মকর্তা বৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০