রায়পুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পৌর শহরে এক বিশাল মিছিলের আয়োজন – দৈনিক দেশেরকথা
arif khanh
৮ জুলাই ২০২৫, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পৌর শহরে এক বিশাল মিছিলের আয়োজন

লক্ষীপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টায় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। ঘোষিত কমিটিতে আব্দুল আলিম হুমায়ুন-কে সভাপতি এবং সৈয়দ রশিদুল হাসান লিংকন-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। উভয়েই পূর্ববর্তী কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

এ উপলক্ষে মঙ্গলবার বিকালে রায়পুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পৌর শহরে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি রায়পুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দ ও কর্মীরা।

রায়পুর পৌর যুবদলের আহ্বায়ক নূরে হেলাল মামুন বলেন, “আব্দুল আলিম হুমায়ুন ও সৈয়দ রশিদুল হাসান লিংকন দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়। তাদেরকে দায়িত্ব দেওয়ায় সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে।”

রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন আরমান বলেন, “কেন্দ্রীয় যুবদল এই আংশিক কমিটি দিয়ে যে আস্থা রেখেছে, তার জন্য কৃতজ্ঞতা জানাই। ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনে আমরা সরকার গঠনে ভূমিকা রাখব।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। এই কমিটির মাধ্যমে লক্ষ্মীপুর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০