সরিষাবাড়ীর এক বিদ্যালয়ের  সভাপতির বিরুদ্ধে শিক্ষার্থীদের অর্থ আত্মসাতের অভিযোগ – দৈনিক দেশেরকথা
arif khanh
১ জুলাই ২০২৫, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীর এক বিদ্যালয়ের  সভাপতির বিরুদ্ধে শিক্ষার্থীদের অর্থ আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার, জামালপুর : সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা এডহক  কমিটির সভাপতি রেজাউল করিম লাবন তালুকদারের বিরুদ্ধে শিক্ষার্থীদের  অর্ধ-বার্ষিক পরীক্ষার বেতন পরীক্ষার ফিসের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষায় শতাধিক শিক্ষার্থীদের অনৈতিক সুবিধা দেয়ার কথা বলে ওই বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি ও আওনা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড শাখা বিএনপির সভাপতি রেজাউল করিম লাবন তালুকদার কর্তৃক জনপ্রতি ২ হাজার ৬ শ’ টাকা নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জনপ্রতি ১ হাজার টাকা জমা দিয়ে বাকী জনপ্রতি ১ হাজার ৬শ’ টাকা আত্মসাৎ করার কথা অবিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এ নিয়ে এলাকাবাসী ও অবিভাবক মহলের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা।

এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থীর অবিভাবক মুনছের ড্রাইভার জানান, লাবন তালুকদার আমার ছেলের পরীক্ষার জন্য আমার কাছ থেকে ছাব্বিশ শ’ টাকা নিয়ে স্কুলে ১ হাজার টাকা জমা দেয়ায় আমার ছেলেকে পরীক্ষা দিতে দেয়নি। তিনি আরো বলেন- লাবন তালুকদার আমার কাছ থেকে ২ হাজার ৬শ’ টাকা নিয়ে আমার ছেলের নামে স্কুলে ১ হাজার টাকা জমা রশিদ দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ পুরো টাকা না পেয়ে আমার ছেলেকে পরীক্ষা দিতে দেয়নি এবং উল্টো গালিগালাজ করে অপমান করেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থীর অবিভাবকদের সাথে কথা হলে তারা বলেন- লাবন তালুকদার পরীক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ২ হাজার টাকা করে নিয়ে স্কুলে জনপ্রতি ১ হাজার টাকা জমা দেয়ায় স্কুল কর্তৃপক্ষ ওইসব পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে দেয়নি।  তারা আরো বলেন- পরীক্ষার কথা বলে লাবন তালুকদার কম করে হলেও লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম বিএসসি জানান, আমার বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৬ শতাধিক শিক্ষার্থী রয়েছে। এর মধ্য থেকে চলমান অর্ধ-বার্ষিক পরীক্ষায় ৪১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুলের বেতন ও পরীক্ষার ফিসের অভাবের কারণে কোন পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া বন্ধ করা হয়নি। যারা পরীক্ষা দিতে চেয়েছে তাদের পরীক্ষা নেয়া হচ্ছে। বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি রেজাউল করিম লাবন তালুকদার কর্তৃক পরীক্ষার্থীদের অর্থ আত্মসাতের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই।

দৌলতপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি রেজাউল করিম লাবন তালুকদারের সাথে এ বিষয়ে মুঠোফোনে কথা বলতে চাইলে তাতে তিনি সাঁড়া দেননি। 

এ ব্যাপারে আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সুরুজ মিয়া’র দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন- শিক্ষার্থীদের অর্থ আত্মসাতের ঘটনায় কোন অবিভাবক যদি লিখিত অভিযোগ দেয় তাহলে তথ্য প্রমাণের আলোকে  অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত লাবন তালুকদারের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১০

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১১

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১২

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৩

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৫

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৬

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৭

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৮

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২০