তারেক রহমানই হবেন নিরাপদ বাংলাদেশের স্থপতি-এটাই আমাদের প্রত্যাশা: সৈকত” – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৭ জুন ২০২৫, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানই হবেন নিরাপদ বাংলাদেশের স্থপতি-এটাই আমাদের প্রত্যাশা: সৈকত”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নানা প্রতিকূলতা ও রাজনৈতিক দুঃসময় পেরিয়ে গেলেও এখনো তৃণমূলে সংগঠনের ভিত মজবুত রয়েছে। ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের মধ্যেও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা দলকে সংগঠিত রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনই একজন হলেন গোলাম আজম সৈকত।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক গোলাম আজম সৈকত বর্তমানে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

দলের দুর্দিনেও মাঠে সক্রিয় থাকা এই নেতা দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে রাজাপুর-কাঠালিয়া অঞ্চলে সংগঠনকে সুসংগঠিত রেখেছেন। হামলা-মামলার ভয় উপেক্ষা করে রাজপথে সক্রিয় থেকেছেন এবং দলের দিকনির্দেশনায় লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করেছেন।

একান্ত সাক্ষাৎকারে গোলাম আজম সৈকত বলেন, “এই ঝালকাঠি-১ আসনটি বিএনপির আসন। আমার হাত ধরেই এই আসনটি পুনরুদ্ধার করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজপথের আন্দোলনসহ সকল কার্যক্রমে আমি যুক্ত থেকেছি।”

তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য একটাই—তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।”

তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, সৈকতের মতো নেতারা বিএনপির মূল শক্তি। তিনি শুধু এলাকায় নয়, কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে চলছেন। আওয়ামী শাসনামলে একাধিকবার রাজনৈতিক হামলা ও হয়রানির শিকার হয়েছেন বলেও তিনি জানান।

বর্তমানে তিনি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। তার আশা, এমপি নির্বাচিত হয়ে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারবেন।

গোলাম আজম সৈকতের মতে, “নতুন চিন্তা ও রাজনৈতিক চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে। তরুণদের সঙ্গে নিয়ে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে চাই। ইনশাআল্লাহ, আমি নির্বাচিত হলে রাজাপুর-কাঠালিয়ার মানুষের জন্যই কাজ করব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০