কচাকাটায় বাদীকে লাথি ও জুতা পেটানোর অভিযোগ: তদন্তে মেলেনি সত্যতা – দৈনিক দেশেরকথা
arif khanh
২৭ জুন ২০২৫, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কচাকাটায় বাদীকে লাথি ও জুতা পেটানোর অভিযোগ: তদন্তে মেলেনি সত্যতা

নাগেশ্বরী প্রতিনিধি : কুড়িগ্রামের কচাকাটা থানার অভ্যন্তরে কোর্ট পিটিশন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুনুর রশীদের বিরুদ্ধে বাদীকে লাথি ও জুতা পেটানোর অভিযোগের বিষয়টি আমলে নিয়ে সঠিক তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে জেলা পুলিশ।

তদন্তে অভিযুক্ত তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আনিত অভিযোগটির কোনো সত্যতা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজার রহমান।

জানা গেছে- বুধবার (২৫ জুন) কোর্ট পিটিশন মামলার বাদী হোসেন আলী মামলার তদন্ত কর্মকর্তা কচাকাটা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদের বিরুদ্ধে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে লাথি ও জুতাপেটা করে শার্টের কলার ধরে থানা থেকে বের করে দেয়ার অভিযোগ তোলে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে ঘটনা তদন্তে বৃহস্পতিবার (২৬ জুন) ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেল সহকারী পু‌লিশ সুপার (এএসপি) মাসুদ রানার নেতৃত্বে সিআইডি ইন্সপক্টর (অপরাধ) মাসুদ রানা এবং ডিএসবি ইনচার্জ আলমগীর হোসেনকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত ক‌মি‌টি গঠন করে জেলা পুলিশ। তদন্ত কমিটির সদস্যরা বৃহস্প‌তিবার সকালে ঘটনাস্থলে গিয়ে বাদীর অভিযোগের আলোকে থানার নিজস্ব সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এসময় বাদী ও অভিযুক্ত এসআই মামুনুর রশীদের বক্তব্যও নেয়াসহ সকল পক্ষের সাথে কথা বলেন তদন্ত কর্মকর্তারা। তদন্তে সাক্ষ্য প্রদান করেন বাদী হোসেন আলী ও তার বড় ভাই হাছেন আলীসহ  তার বাবা তোফাজ্জল হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে এসআই মামুনুর রশীদ বাদীর সাথে কথা-কাটাকাটির বিষয়টি অকপটে  স্বীকার করলেও মারপিটের অভিযোগটি  অস্বীকার করেন।

ও‌সি নাজমুল আলম বলেন- সাক্ষ‌্য প্রমাণে বাদীর অভিযোগের কোনও সত‌্যতা পাওয়া যায়‌নি। বাদীর অভিযোগের প্রেক্ষিতে থানার সংশ্লিষ্ট সি‌সি ক্যামেরার ফুটেজ যাচাই ও বিশ্লেষণ করেছেন তদন্ত ক‌মি‌টি। বাদী হোসেন আলী অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। তার অভিযোগের সকল দিক যাচাই বাছাই করে সত‌্যতা পাওয়া যায়‌নি। মূলত তার করা পি‌টিশন মামলার প্রতিবেদন তাদের চা‌হিদা ও পছন্দমা‌ফিক না হওয়ায় তদন্তকারী কর্মকর্তাকে বিব্রত করতেই এ ধরনের  ভি‌ত্তিহীন অভিযোগ তুলেছেন তি‌নি।

এস‌পি মাহফুজুর রহমান বলেন-  অভিযোগকারী হোসেন আলী যে অভিযোগ করেছেন তা নির্জলা মিথ‌্যা। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত ক‌মি‌টি সাক্ষ‌্য প্রমাণে পাশাপা‌শি থানার ‌সি‌সি টি‌ভির ফু‌টেজ যাছাই বাছাই করেছে।  ন‌্যূনতমও সত‌্যতা পাওয়া যায়‌নি। এ ধর‌ণের অভিযোগ পু‌লিশ বা‌হিনীর ভাবমূ‌র্তি প্রশ্ন‌বিদ্ধ করে। এজন‌্য সকল পক্ষকে আরও বে‌শি দা‌য়িত্বশীল আচরণ করার অনুরোধ থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১০

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১১

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

১২

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

১৩

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১৪

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১৫

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১৬

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৭

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৮

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৯

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০