ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ মে) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে বৈবিছাআ’র সমন্বয়ক, সহ-সমন্বয়কবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে চার দফা দাবি উন্থাপন করা হয়েছে।
প্রথমত, আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শুধু মাত্র পিছিয়ে থাকা জনগোষ্ঠী ছাড়া সকল কোটা বাতিলের সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয়ত, জুলাই অভ্যুন্থানের বিপক্ষে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, সেশনজট নিরসনে অনুষদ ভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে এবং চতুর্থত, বহিরাগত মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে।
বৈবিছাআ, ইবির প্রধান সমন্বয়ক সুইট বলেন, “গত পরশুদিন তিতুমীর কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়কের উপর হামলার শিকার হয়ে ব্যাপকভাবে আহত হওয়া, ঢাবির সাম্য হত্যাসহ ইত্যাদি কারণে নিরাপত্তাজনিত কারণে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ পুরোপুরি বন্ধ করতে হবে এবং আমাদের আন্দোলন শুরুই হয়েছিল কোটা সংস্কার দিয়ে সেহেতু সামনের শিক্ষাবর্ষ থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ব্যতীত অন্য কোনো কোটা রাখা যাবে না। জুলাই গণঅভ্যুন্থান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে এবং সেশনজট নিরসনে অনুষদভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার তৈরি করতে হবে এবং তৈরির পাশাপাশি এর চূড়ান্ত বাস্তবায়নও করতে হবে।”
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “দাবিগুলো যৌক্তিক এবং আমি দ্রুততম সময়ে দাবিগুলো বাস্তবায়নে চেষ্টা করবো।”
মন্তব্য করুন