নোয়াখালী প্রতিনিধি : ” নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি ” এ প্রতিবাদ্য কে সামনে রেখে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে বেগমগঞ্জ উপজেলার ভূমি অফিসের উদ্দ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র্যালী, গনশুনানি ও সেমিনার।
রবিবার সকালে বেগমগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গন থেকে অনুষ্ঠিত র্যালী বিভিন্ন সড়ক পদক্ষীন করে অফিসে সামনে এসে শেষ হয়।
এরপর শুরু হয় ভূমি সেবা সাধারণ মানুষ কাছে আরো সহজ করার জন্য গনশুনানি ও সেমিনার, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান,
বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে ভূমি অফিসে নাজির মোঃ পলাশ এর সঞ্চালনায় উক্ত ভূমি মেলায় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারগন
এছাড়া ও উপস্থিত ছিলেন সেবা গ্রহনকারী সাধারণ জনগন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন