পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করেও পল্টি দিলো প্রেমিক, প্রেমিকার অভিযোগ – দৈনিক দেশেরকথা
arif khanh
২০ মে ২০২৫, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করেও পল্টি দিলো প্রেমিক, প্রেমিকার অভিযোগ

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বিয়ের দাবিতে এক প্রেমিকা(১৬) তার প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেছেন। প্রেমিকাকে দেখে ভয়ে প্রেমিক মাহি(১৮) ও তার পরিবারের সদস্যরা আত্নগোপন করেছে।

এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। প্রেমিকাকে দেখতে প্রেমিকের বাড়ির সামনে ভিড় করছেন স্থানীয়রা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরেছে। এমন কি প্রেমিক-প্রমিকার টিকটক ভিডিও প্রকাশ পেয়েছে। 

প্রেমিকা জানান, তিনি এবার সদ্য এস.এস.সি পরিক্ষা দিয়েছেন। প্রায় প্রায় ২ বছর আগে উপজেলার পশ্চিম মাধনগর বাজেহালতির আপেল শাকিদারের কলেজ পড়ুয়া ছেলে মাহির সাথে তার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। মাহি আমাকে বিয়ে করবে বলে, পবিত্র কোরআন ছুঁয়ে শপথও করে। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে মাহি তার সাথে অনৈতিক সম্পক গড়ে তোলেন বলে অভিযোগ করেন তরুণী। কিন্তু, কিছুদিন থেকে হঠাৎ করেই প্রেমিক মাহি তার প্রেমিকার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেন। পরে প্রেমিকা বিয়ের দাবিতে সোমবার সন্ধ্যা থেকে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন শুরু করেন। তরুণীর দাবি তার কাছে অনেক প্রমাণ রয়েছে। এই মুহূর্তে তাকে বিয়ে না করলে অনশন করে মরে যাবেন কিন্তু সেখান থেকে সরবেন না। 

স্থানীয় এলাকাবাসী, সোহেল, ফিরোজ, সিরাজুল ইসলাম জানান, মেয়েটি বিয়ের দাবিতে অনশন শুরু করেছে। আমরা এলাকাবাসী হিসাবে এটির শান্তিপূণ সুষ্ট সমাধান চাই।

 এ বিষয়ে নলডাঙ্গা থানার  অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১০

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১১

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১২

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৪

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৫

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৬

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৭

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

২০