তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বিত সমাবেশে ঝালকাঠি জেলা যুবদলের দৃপ্ত উপস্থিতি – দৈনিক দেশেরকথা
arif khanh
১৭ মে ২০২৫, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বিত সমাবেশে ঝালকাঠি জেলা যুবদলের দৃপ্ত উপস্থিতি

বরিশাল প্রতিনিধিঃ আজ (১৭ মে ) ইং তারিখে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে আয়োজিত “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে” ঝালকাঠি জেলা যুবদল একটি বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করে। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদ ইসলামের নেতৃত্বে মিছিলটি সমাবেশস্থলে পৌঁছে, এবং স্লোগানে স্লোগানে পুরো প্রাঙ্গণ প্রাণচঞ্চল হয়ে ওঠে।

সমাবেশে মোঃ জাহিদ ইসলাম বলেন, “তারুণ্যই জাতির ভবিষ্যৎ। তরুণদের অধিকার নিশ্চিত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং রাজনৈতিকভাবে সম্পৃক্ত করাই আজকের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।” তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

ঝালকাঠি জেলা যুবদলের এই সাহসী, সংগঠিত ও উদ্দীপ্ত অংশগ্রহণ সমাবেশে নতুন মাত্রা যোগ করে এবং উপস্থিত তরুণদের মাঝে সৃষ্টি করে উৎসাহ, উদ্দীপনা ও আশার আলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি শুরু

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক মোতালেব, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান, মধ্যস্থতায় পাকিস্তান

মিরপুর ও রমনা থানার হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭০৮

জাবি ৪৩ ব্যাচের ‘১ যুগ পূর্তি উৎসব’ উদযাপন

অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা কর্মবিরতি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন

১০ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

১০

উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন 

১১

আত্রাইয়ে ২২২ পিচ অ্যাম্পুল ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

উপজেলা ও পৌরসভায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, সময়রেখা প্রকাশে সরকারের প্রতি আহ্বান

১৩

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরামে যোগ দিতে রাতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

১৪

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ

১৫

সৌদি আরবে সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১৬

চাষাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক ২

১৭

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়

১৮

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

১৯

ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’ দাবি পুতিনের, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগ্রহও প্রকাশ

২০