সদরপুরে তাপমাত্রা কমছে, প্রকৃতিতে এসেছে শীতের আমেজ – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৯ অক্টোবর ২০২৩, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সদরপুরে তাপমাত্রা কমছে, প্রকৃতিতে এসেছে শীতের আমেজ

হেমন্তের শুরুতেই ফরিদপুরের সদরপুরে শীতের আমেজ শুরু হয়েছে। ইতিমধ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে। কার্তিক মাস সবে শুরু হয়েছে। এরই মধ্যে গ্রামীণ জনপদে বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। বিকেল শেষে সন্ধ্যা হতেই আবছা কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে প্রকৃতি। সকালে ঘাসের শিশির জানান দিচ্ছে শীত আসছে। ভোরে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চার পাশ।

লতাপাতা, ধানের পাতা আর ঘাষে চকচক করছে ভোরের শিশির। সারা দিন একটু গরম অনুভূতি হলেও দুপুরের পর রোদের তাপমাত্রা দিচ্ছে উষ্ণতার অনুভব। সন্ধ্যার পরেই শুরু হয় শীতের আমেজ। গত কয়েক দিন ধরেই ভোর রাত থেকে ঘন কুয়াশা দেখা দিচ্ছে।

এ সময় মহাসড়কগুলোতে যানবাহন কিছুটা হলেও ধীর গতিতে চলাচল করতে দেখা যায়। এ জেলায় দিনে গরম থাকলেও ভোরে ও সন্ধ্যায় হালকা কুয়াশা পড়ছে। ইতিমধ্যে গরিব ও অভাবী মানুষগুলো পুরোনো কাঁথা ও লেপতোশক নতুন করে সেলাই করে শীতের প্রস্তুতি নিচ্ছেন।

রাতে সব বয়সি মানুষের শরীরে কাঁথা ও হালকা কম্বল জড়াতে হচ্ছে। শীতের সঙ্গে সঙ্গে আগাম সবজি চাষ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন জেলার সদরপুর উপজেলার প্রান্তিক চাষিরা। মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টম্যাটো, লালশাকসহ বিভিন্ন শীতকালীন সবজির আগাম চাষাবাদ করেছেন। এ বছর আগাম শীত এসে যাওয়ায় অনেকের আশঙ্কা, পুরো শীত মৌসুমে এর তীব্রতা বেড়ে যাবে। এ অঞ্চলে আগাম শীতের দেখা পাওয়ায় পুরো শীতকাল আসা মাত্রই শীতের তীব্রতা বেড়ে যাবে বলে স্থানীয়রা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০