দ্বীপ হাতিয়ায় বিদ্যুৎ উদ্বোধন  – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২২ সেপ্টেম্বর ২০২৩, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দ্বীপ হাতিয়ায় বিদ্যুৎ উদ্বোধন 


নোয়াখালী হাতিয়ায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অফিসের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হরেন্দ্র মার্কেট এলাকায় এ ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।

এ সময় উপস্থিত ছিলেন হাতিয়ায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. ফারুক আহমেদ, হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরইয়া আক্তার লাকী, এম আলী করপোরেশনের সত্বাধিকারী আশিক আলী অমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহাম্মেদ, জেলা পরিষদ সদস্য মহি উদ্দিন মুহিন ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ শতাধিক মানুষ।

হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের এই ভবন নির্মাণ করেন এম আলী করপোরেশন নামে একটি ঠিকাধারী প্রতিষ্ঠান। চারতলা বিশিষ্ট এই ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ৫৭ লাখ টাকায়। এখানে অফিসের পাশাপাশি কর্মকর্তাদের থাকার জন্য তৃতীয় চতুর্থ তলায় রেস্ট হাউস তৈরি করা হয়েছে।

হাতিয়া দ্বীপকে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। ২০২১ সালের আগস্ট থেকে শুরু হয় নতুন বিদ্যুৎ প্রকল্পের কাজ। হাতিয়া পৌরসভার হরেন্দ্রমার্কেট এলাকায় ১৬ একর জমিতে নির্মাণ করা হয় ১৫ মেগওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি।

৩৮৪ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পের নাম ‘হাতিয়া দ্বীপ, নিঝুমদ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’। সরকারি এই অর্থে শুধু সরবারহের কাজে ব্যয় করা হয়েছে। উৎপাদনে চুক্তি করা হয়েছে দেশ এনার্জি নামে একটি প্রাইভেট কোম্পানির সঙ্গে। দেশ এনার্জি লিমিটেডের উৎপাদিত এ বিদ্যুৎ সরবরাহ করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি। ইতোমধ্যে দ্বীপের মূল ভূখণ্ডের ৯টি ইউনিয়নে স্থাপন করা হয়েছে ৫১২ কিলোমিটার ৩৩/১১ ভোল্টের সঞ্চালন লাইন। মূল ভূখণ্ড থেকে দেড় কিলোমিটার সাব মেরিন ক্যাবলের মাধ্যমে নিঝুমদ্বীপেও দেওয়া হয়েছে সঞ্চালন লাইন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০