’ভূমি অপরাধ প্রতিরোধ আইন’পাসের খবরটি গুজব – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১১ সেপ্টেম্বর ২০২৩, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

’ভূমি অপরাধ প্রতিরোধ আইন’পাসের খবরটি গুজব

ভূমি অপরাধ আইন বিষয়ক ভুয়া খবর বা গুজব নিয়ে ভূমি মন্ত্রণালয় সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি জারি করেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মো. আব্দুল্লাহ আল নাহিয়ানের সই করা গণবিজ্ঞপ্তিটি জারি হয়।

এতে বলা হয়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন পাস হয়েছে এবং গেজেট প্রকাশিত হয়েছে- মর্মে একটি ভুয়া খবর বা গুজব সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি একটি ‘ভুয়া গেজেট’ অনলাইন মাধ্যমে শেয়ার করা হচ্ছে। এ ধরণের ভুয়া খবর বা গুজব জনমনে বিরূপ প্রভাব ও বিভ্রান্তি সৃষ্টি করছে – যা মোটেই কাম্য নয়। এবিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রকৃত তথ্য হলো- ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন- প্রস্তুত ও অনুমোদন সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া খবর বা গুজব ইন্টারনেটে কিংবা অন্য কোনো মাধ্যমে প্রচার করা বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশে আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের। আইন প্রণয়নের ঘটনা জাতীয় জীবনে উল্লেখযোগ্য সংবাদ, যা সাধারণত দেশের সব ধরনের জাতীয় গণমাধ্যমে খুবই গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়। এ ছাড়া নতুন আইন প্রণয়নের পর তা সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমেও প্রকাশ করা হয় এবং সংশ্লিষ্ট সব সরকারি পোর্টালে প্রকাশ করা হয়।

হেল্পলাইন ১৬১২২ (বিদেশ থেকে +৮৮০ ৯৬১২৩ ১৬১২২) নম্বরে কল করে, কিংবা, ভূমি মন্ত্রণালয়ের সার্ভিস পেজ- ভূমিসেবা ফেসবুক পেজে www.facebook.com/land.gov.bd) কমেন্ট করে কিংবা মেসেজ (বার্তা) পাঠিয়ে ভূমি সংক্রান্ত তথ্য জানা যাবে, ভূমিসেবা নেওয়া যাবে এবং ভূমিবিষয়ক অভিযোগ জানানো যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০