ব্যাক্তির দায় পুলিশ বহন করবে না,ডিএমপি – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১১ সেপ্টেম্বর ২০২৩, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাক্তির দায় পুলিশ বহন করবে না,ডিএমপি

ছাত্রলীগের দুই নেতাকে পুলিশি হেফাজতে নির্যাতনের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

সোমবার বিকেলে মিন্টো রোডে ডিএমপি হেড কোয়ার্টার্সে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

পুলিশের এই যুগ্ম-কমিশনার জানান, নির্যাতনের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটিকে দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। যার যার অপরাধ অনুযায়ী শাস্তি দেয়া হবে। ব্যক্তির দায় পুলিশ বহন করবে না বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এর আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করতে ডিএমপি কার্যালয়ে যান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ছাত্রলীগ সভাপতি জানান, ডিএমপি কমিশনার আশ্বস্ত করেছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করা পুলিশের সঙ্গে ছাত্রলীগের সৌহার্দপূর্ণ সম্পর্কে কোনো ব্যত্যয় ঘটবে না।শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে রাজধানীর শাহবাগ থানায় ধরে নিয়ে মারধরের ঘটনায় ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হারুন অর রশিদকে রোববার এপিবিএনে বদলি করা হয়েছে। এর আগে একইদিন সকালে রমনা বিভাগের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদকে প্রত্যাহার করা হয়।

গুরুতর আহত ছাত্রলীগের দুই নেতাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০