এবার ফলোয়ারদের মামলার হুমকি দিলেন বর্ষা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার ফলোয়ারদের মামলার হুমকি দিলেন বর্ষা

সামাজিক মাধ্যম যেন নেটিজেনদের অনুভূতি প্রকাশের খোলা খাতা হয়ে গেছে। অনেকেই তাদের অভিযোগ, অভিমান, উচ্ছ্বাসের জানান দিয়ে থাকেন এখানে। তারকারাও রয়েছেন এ তালিকায়। এবার নেটমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন ঢালিউড চিত্র নায়িকা বর্ষা। দিলেন মামলার হুমকি।

নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ক্ষুব্ধ বর্ষা লিখেছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি,নেক্সট যদি আমার কোনো ভিডিও বা কোনো ইন্টার্ভিউ থেকে কোনোকিছু কেটে কোনো পেজে আমি আমার কথা মিলিয়ে বা কোনো নেতিবাচক পোস্ট দেখি তাহলে সেই পেজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব।

এরপর তিনি লেখেন, এটা নিয়ে এরইমধ্যে আমার ল-ইয়ার কাজ করছে। বেশ কয়েকটা পেজের লিস্টও করেছি। কারণ সবকিছুরই একটা লিমিট থাকা উচিত। আয় করা উচিত হালাল উপায়ে কাউকে, বাজেভাবে উপস্থাপন করে নয়।

এদিকে বর্ষার ওই পোস্টের মন্তব্যের ঘরে তাকে সমর্থন করে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। এমন উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেছেন। তবে সেসব মন্তব্যের কোনো উত্তর দেননি এ নায়িকা। সেইসঙ্গে তালিকাভূক্ত পেজেরও নাম প্রকাশ করেননি।

বর্ষার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘কিল হিম’। এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মো. ইকবাল। এতে তার বিপরীতে বরাবরের মতোই আছেন অনন্ত জলিল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব, অ্যামি প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১০

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

১১

ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়

১২

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৩

ছাত্রদলের মামলায় জামিন পেলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

১৪

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির

১৫

ইনজুরির শঙ্কায় ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন লিওনেল মেসি

১৬

কুবি শিক্ষার্থীদের ঈদ ভাবনা; ত্যাগের ঈদে মানবিক সমাজ গঠনের প্রত্যাশা

১৭

ঈদের আগে আবার বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৮ হাজার টাকা

১৮

টাঙ্গাইলে রডভর্তি ট্রাক উল্টে নিহত ১৫, আহত অন্তত ১০

১৯

চাটখিল উপজেলা ছাএদলের পদেপার্থী রনি মিঝি জামায়াতের পক্ষ নিয়ে ইউনিয়ন ছাএদলের সভাপতির উপর অতর্কিত হামলা

২০