রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন: পাবনায় বইছে আনন্দের বন্যা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৩ ফেব্রুয়ারী ২০২৩, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন: পাবনায় বইছে আনন্দের বন্যা

পাবনা প্রতিনিধি>আমরা খুশি। অনেক অনেক খুশি।’ বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ায় পাবনা পৌর শহরের চা বিক্রেতা শামসুল বিশ্বাস এভাবেই তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা এবার পাবনার উন্নয়ন ত্বরান্বিত হবে।

রাষ্ট্রপতি পদে নির্বাচন কমিশনে আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনয়ন জমা দেওয়ার খবরের পর থেকেই পাবনায় বইছে আনন্দের বন্যা।রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত দফায় দফায় আনন্দ মিছিল হয়েছে। এতে সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও সুশীল সমাজের মানুষ অংশগ্রহণ করেন। অনেকে মিষ্টি বিতরণও করেছেন।

মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ডেপুটি স্পিকার এবং পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলামা ফারুক প্রিন্স, সংসদ সদস্য মকবুল হোসেন, সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা পৌরসভা মেয়র শরীফ উদ্দিন প্রধান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, চেম্বার্স অব কমার্স, জেলা আইনজীবী সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অনেকে অভিনন্দন বার্তা দিয়েছেন।

এদিকে মোহাম্মদ সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হতে যাওয়ায় পাবনাবাসী নানা প্রত্যাশার কথাও জানিয়েছেন। এ বিষয়ে জেলা পরিষদের সাবেক সভাপতি রেজাউল রহিম লাল বলেন, ‘মোহাম্মদ সাহাবুদ্দিন পাবনার অহঙ্কার। তিনি একজন নিরহঙ্কার ও সজ্জন মানুষ। এমন একজন ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ায় আমরা খুব আনন্দিত। একজন যোগ্য মানুষকে তার যোগ্য সম্মান দেওয়া হয়েছে। পাবনাবাসীর কল্যাণে তিনি অবশ্যই কাজ করবেন।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, ‘বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এমন একজন সৎ সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে দেশের রাষ্ট্রপতি মনোনীত করায় পাবনাবাসী আনন্দিত।’

পাবনার সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি বলেন, ‘একজন সৎ ও দক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ায় পাবনাবাসীর সঙ্গে আমিও আনন্দিত।’

পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, সাবেক ছাত্রনেতা উপজেলা পরিষদের নৌকার মাঝি মোবারক হোসেন পান্না এই প্রতিনিধিকে জানান ‘পাবনার উন্নয়ন এবার নিশ্চয়ই ত্বরান্বিত হবে। নানামুখী সমস্যার সমাধান হবে।সৎ ও দক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ায় আমরা আটঘরিয়া উপজেলাবাসী খুবই আনন্দিত।’

সাধারণ মানুষজনও জানান তাদের প্রত্যাশার কথা। আটঘরিয়া উপজেলার চান্দাই গ্রামের আলী আকবর বলেন, ‘তিনি রাষ্ট্রপতি হচ্ছেন জেনে খুব খুশি। এলাকার মানুষ হিসেবে তিনি আমাদের একজন ভাই। আর তার দ্বারা পাবনার অনেক উন্নয়ন হবে, এটাই খুশির বিষয়।’

পাবনা পৌর শহরের ব্যবসায়ী রনজিত কুমার প্রামানিক বলেন, ‘এতদিন আমরা যা চিন্তাও করিনি তাই পেয়ে গেলাম। এবার পাবনার নানামুখী উন্নয়ন বেগবান হবে আশা করি।’

মোহাম্মদ সাহাবুদ্দিন ১৯৪৯ সালে পাবনা শহরের জুবিলি ট্যাঙ্কপাড়ায় (শিবরামপুর) জন্মগ্রহণ করেন। তার বাবা শরফুদ্দিন আনছারী ব্যবসায়ী ও মাতা খায়রুন্নেসা গৃহিণী ছিলেন। চার ভাই ও ছয় বোনের মধ্যে তিনি সবার বড়। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিনের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ছিল। তিনি ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন।বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।

২০১১-২০১৬ সাল পর্যন্ত মোহাম্মদ সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।সর্বশেষ তিনি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০