1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পাবনায় নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ  – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

পাবনায় নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ 

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ রবিবার, ৬ নভেম্বর, ২০২২

পাবনা প্রতিনিধি>পাবনা সদর উপজেলার বলরামপুরে কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার পথে এক নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার মূলহোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে জানা গেছে।

রোববার (৬ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।

এর আগে শুক্রবার (৪ নভেম্বর) রাতে উপজেলার বলরামপুরের ইন্ট্রা ফুড এন্ড বেভারেজ কোম্পানীর পেছনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী স্থানীয় একটি কারখানায় ফ্লোর সুপারভাইজার হিসেবে কাজ করেন। শুক্রবার কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় ৭ থেকে ৮ জন যুবক এসে ওই নারীকে জোর করে জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে ওই নারীকে ধর্ষণ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা ইতোমধ্যেই তাদের চিহ্নিত করেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিচ্ছেন। আর যাতে এ ধরণের ঘটনা না ঘটে সেজন্য এর কঠোর শাস্তি হওয়া উচিত।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের নাম ঠিকানা কিছু পেয়েছি। তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। খুব শীঘ্রই তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park