বিশ্ববাজারে কমেছে সোনার দাম – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৯ অক্টোবর ২০২২, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে কমেছে সোনার দাম

গত সপ্তাহের শেষ কার্যদিবসে বিশ্ববাজারে সোনার দামে বড় দরপতন হয়েছে। একদিনেই প্রতি আউন্স সোনার দাম ১৮ ডলারের বেশি কমেছে। এতে সপ্তাহের ব্যবধানে কমেছে দামি এই ধাতুটির দাম।

সোনার লেনদেনের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের শুরুতে দরপতনের মধ্যে পড়ে সোনা। সপ্তাহের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৬৬০ ডলার। সপ্তাহের প্রথম কার্যদিবসেই সেখান থেকে কমে ১ হাজার ৬৪৫ ডলারে নেমে যায়। দ্বিতীয় কার্যদিবসের লেনদেনের এক পর্যায়ে তা আরও কমে ১ হাজার ৬৩৯ ডলারে নেমে যায়।

বিশ্ববাজারে সোনার এমন দরপতনের মধ্যে ২৫ অক্টোবার থেকে দেশের বাজারেও সোনার দাম কমানো হয়। মান অনুযায়ী প্রতি আউন্স সোনার দাম ৮১৭ টাকা থেকে ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৮০ হাজার ১৩২ টাকা করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ৭৬ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৫ হাজার ৫৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৮১৭ টাকা কমিয়ে ৫৪ হাজার ৩৫৪ টাকা করা হয়েছে।

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর পর পরই বিশ্ববাজারে হঠাৎ সোনার দামে বড় উত্থান হয়। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৬৭২ ডলার পর্যন্ত উঠে। তবে চতুর্থ ও পঞ্চম বা শেষ কর্যদিবসে আবার পতনের মধ্যে পড়ে সোনা।

এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবস সব থেকে বড় দরপতন হয়। এদিন প্রতি আউন্স সোনার দাম ১৮ দশমিক ৮৬ ডলার বা ১ দশমিক ১৩ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স সোনার দাম কমে ১ হাজার ৬৪৪ ডলারে নেমেছে। এই দরপতনের ফলে সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দাম কমেছে দশমিক ৭৬ ডলার। আর মাসের ব্যবধানে কমেছে দশমিক ৯৮ শতাংশ।

এদিকে সোনার পাশাপাশি গত সপ্তাহে বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দামেও পতন হয়েছে। গত এক সপ্তাহে রুপার দাম দশমিক ৮৬ শতাংশ কমে প্রতি আউন্স ১৯ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে। আর প্লাটিনামের দাম ১ দশমিক ৩৫ শতাংশ কমে ৯৪৪ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাঁধলে বিশ্ববাজারে হু হু করে বাড়ে সোনার দাম। মার্চের প্রথমার্ধেই প্রতি আউন্স সোনার দাম দুই হাজার ডলার ছাড়িয়ে যায়। এরপর গত কয়েক মাসে কয়েক দফা সোনার দাম ওঠা-নামা করে। তবে আগস্টের মাঝামাঝি থেকে পতনের মধ্যে পড়ে সোনা। আর সেপ্টেম্বরের বেশিরভাগ সময়জুড়ে সোনার দরপতন হলেও, শেষদিকে এসে দাম কিছুটা বাড়ে।

গত ১২ আগস্ট প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৮০১ দশমিক ৮২ ডলার। সেখান থেকে কমতে কমতে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রতি আউন্স সোনার দাম দুই বছর পর সাড়ে ১৬’শ ডলারের নিচে নেমে যায়। এরপর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এবং অক্টোরের শুরুর দিকে সোনার দাম কিছুটা বেড়ে প্রায় ১৭’শ ডলার হয়ে যায়। এখন তা আবার কমে সাড়ে ১৬’শ ডলারের নিচে নেমেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১০

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১২

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৩

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৪

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৬

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

১৭

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১৮

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১৯

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

২০