হবিগঞ্জ পুলিশ দেখে দৌড়ে পালানোর পর যুবলীগ নেতার মৃত্যু – দৈনিক দেশেরকথা
arif khanh
২১ মে ২০২৫, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জ পুলিশ দেখে দৌড়ে পালানোর পর যুবলীগ নেতার মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের রাখাই উপজেলায় পুলিশ দেখে দৌড়ে পালিয়ে গিয়ে হবিগঞ্জের লাখাই উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফজল উদ্দিন ইমনের (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ইমন উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে তেঘরিয়া গ্রামের একটি স্টলে বসে চা খাচ্ছিলেন ফজল উদ্দিন ইমন। এ সময় পুলিশের গাড়ি দেখে তিনি দৌড়ে পালিয়ে এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। সেখানে তিনি বুকে ব্যথা অনুভব করছেন জানালে তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ইমন যুবলীগ করার কারণে পুলিশ তাকে কয়েকবার গ্রেপ্তরের চেষ্টা করেছে। এতে তিনি আতঙ্কিত সময় পার করছিলেন। গ্রেপ্তার থেকে বাঁচতে তিনি কয়েক মাস বাড়িতে থাকেননি। দুই দিন আগে তিনি গ্রামে ফেরেন। মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সদস্য মো. ছুরুক মিয়া জানান, পুলিশ দেখে ভয়ে দৌড়ে পালানোর সময় অসুস্থ হয়ে পড়েন ইমন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার (২১ মে) বাদ জোহর গ্রামের বাড়িতে জানাজার নামাজের পর দাফন সম্পন্ন হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী মিয়া জানান, থানার উপ-পরিদর্শক আক্তারাজ্জামানের নেতৃত্বে একটি টহল টিম মঙ্গলবার সন্ধ্যায় তেঘরিয়া গ্রামে যায়। তখন পুলিশ দেখেই দৌড়ে পালিয়ে যান ইমন। তিনি রাতে ভাত খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে পারিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১০

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১১

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১২

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৩

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৫

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৬

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৭

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৮

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২০