সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রি, মাদ্রাসা শিক্ষককে জরিমানা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৫ এপ্রিল ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রি, মাদ্রাসা শিক্ষককে জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাটগড়া হাট এলাকায় কালোবাজারে জ্বালানি তেল বিক্রির দায়ে এক মাদ্রাসা শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার বাসা থেকে ১৩ লিটার অবৈধভাবে মজুদকৃত অকটেন জব্দ করা হয়।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন পালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত আব্দুল মতিন মিঠাপুকুর উপজেলার মাঠের হাট আব্দুল্লাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরগঞ্জের কাটগড়া হাট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মতিন এলাকায় জ্বালানি তেলের কৃত্রিম সংকটের সুযোগ নিয়ে গোপনে নিজের বাসায় পেট্রোল ও অকটেন মজুদ করে চড়া দামে বিক্রি করতেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এমন অভিযোগ থাকলেও প্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছিল না।

এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার দুই সদস্য বুধবার দুপুরে ক্রেতা সেজে তার বাসায় যান। তারা তার কাছ থেকে বাজারদরের চেয়ে বেশি মূল্যে দুই লিটার অকটেন ক্রয় করেন। পরে ঘটনাটির সত্যতা নিশ্চিত হলে তারা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন পাল ও পুলিশের একটি দল। পরে তার বাসায় অভিযান চালিয়ে ১৩ লিটার অকটেন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে ন্যায্যমূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

এদিকে, একজন শিক্ষকের এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০