1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মোরেলগঞ্জে জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে সংলাপ ও ভোকেশনাল প্রশিক্ষণের উপকরণ বিতরণ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি, সংসদে অভিযোগ প্রধানমন্ত্রীর

মোরেলগঞ্জে জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে সংলাপ ও ভোকেশনাল প্রশিক্ষণের উপকরণ বিতরণ

এখলাস শেখ
  • প্রকাশ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জাগরণী চক্র ফাউন্ডেশন সৃজন প্রকল্পের মাধ্যমে NETZ Bangladesh এর আর্থিক সহযোগিতায় সরকারি ও অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজ সংগঠনের মধ্যে এক সংলাপ এবং ভোকেশনাল প্রশিক্ষণের উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১ টায় উপজেলার অডিটোরিয়াম হলে এ সংলাপের আয়োজন করা হয়। এসময় সংলাপে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ হাবিবুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাগরণী চক্র ফাউন্ডেশন সৃজন প্রকল্প প্রজেক্টর ম্যানেজার আব্দুল মান্নান। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের, উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার গৌতম বিশ্বাস,  উপজেলা যুব উন্নয়ন অফিসার ইখতিয়ার উদ্দিন, জাগরণী চক্র ফাউন্ডেশন সৃজন প্রকল্পের ইউনিট ম্যানেজার মোঃ জিল্লুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ এখলাস শেখ প্রমুখ।

সংলাপে উন্নয়নমূলক কার্যক্রমে সমন্বয়, সরকারি সেবা সহজলভ্য করা এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন বক্তারা পরে ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামের অংশ হিসেবে উপকারভোগীদের মধ্যে বিভিন্ন ভোকেশনাল প্রশিক্ষণের উপকরণও বিতরণ করা হয়। এতে বেকার যুবক-যুবতীরা উপকৃত হয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park