মাদক-অস্ত্রের গোপন ঘাঁটিতে পুলিশের হানা, নারীসহ দুই চিহ্নিত অপরাধী গ্রেপ্তার – দৈনিক দেশেরকথা
arif khanh
২১ জুন ২০২৫, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক-অস্ত্রের গোপন ঘাঁটিতে পুলিশের হানা, নারীসহ দুই চিহ্নিত অপরাধী গ্রেপ্তার

ভালুকা উপজেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র, নগদ টাকা ও মোবাইল ফোনসহ এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ জুন ২০২৫) গভীর রাতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে উপজেলার জামিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সবুজের বাড়ি থেকে এসব জিনিস উদ্ধার করা হয়। অভিযানে ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ নগদ টাকা, কয়েকটি মোবাইল সেট এবং অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছে, যারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, “মাদক ও অপরাধ দমনে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এলাকার জনগণের সহযোগিতায় আমরা ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে যাবো।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১০

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১১

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১২

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৩

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৫

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৬

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৭

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৮

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২০