মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৭ এপ্রিল ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী

সিরাজগঞ্জ সদর উপজেলার চক শিয়ালকোল এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক স্বাস্থ্যসেবীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১২টার দিকে পরিচালিত অভিযানে সাদ্দাম হোসেন (৩২) নামের ওই স্বাস্থ্যকর্মীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।


জানা যায়, স্বাস্থ্যকর্মী সাদ্দাম হোসেন ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির আওতায় পাড়া-মহল্লায় মসজিদে মাইকিং করে রোগী ডেকে আনতেন এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে অর্থ আদায় করতেন। এছাড়া ১২০০ টাকার চশমা ১৫০ টাকায় বিক্রির প্রলোভন দেখানো হতো। ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ মাপা, ওজন ও উচ্চতা নির্ণয়ের জন্য প্রতি ব্যক্তির কাছ থেকে ৩০ টাকা করে নেওয়া হচ্ছিল।


ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে এ দণ্ড দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন খন্দকার। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের মেডিকেল অফিসার ডা. নাজমুন নাহার তামান্না, স্যানিটারি ইন্সপেক্টর মনজুর আলম, পরিসংখ্যানবিদ আব্দুর রহিমসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০