ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে গলাকেটে হত্যা – দৈনিক দেশেরকথা
arif khanh
১৪ জুলাই ২০২৫, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে গলাকেটে হত্যা

ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তানসহ এক মাকে গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌর শহরের টিএনটি রোডের একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা (৭) এবং ছেলে নীরব (২)।

ভালুকা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুণ্ড ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভালুকা পৌরসভার পনাশাইল রোডের হাইয়ুম মিয়ার বাসায় ভাড়া থাকতেন রফিকুল ইসলাম। তিনি ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন। সোমবার সকালে কর্মস্থল থেকে বাসায় ফিরে তিনি দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি স্ত্রী ও দুই সন্তানকে বিছানার ওপর গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

এদিকে ঘটনার পর থেকে একই বাসার পাশের কক্ষে থাকা রফিকুল ইসলামের ভাই পলাতক রয়েছেন বলে জানা গেছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “মা ও দুই সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১০

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১১

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১২

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৩

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৫

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৬

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৭

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৮

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২০