নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খোয়াজপুর ০৬ নং ওয়ার্ড ছয়ানী ইউনিয়ন এলাকায় নাল শ্রেণি জমিতে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধভাবে স্কেভেটর দিয়ে অবৈধভাবে নাল জমি কেটে জমির শ্রেণি পরিবর্তন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে মোট ০২ টি মামলায় (৭০,০০০+৫০,০০০) ১,২০,০০০/ (১ লক্ষ বিশ হাজার) টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মন্তব্য করুন