বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল সিরাজগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত  – দৈনিক দেশেরকথা
arif khanh
২৬ জুন ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল সিরাজগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল সিরাজগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ২৬ জুন ২০২৫) বেলা ১২ টায় বি.আর.ডি.বি অফিস হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সাবেক সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। 

প্রধান বক্তার বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন কৃষি কে বিপ্লব করার জন্য গ্রামের প্রান্তিক কৃষকদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে সমবায় প্রতিষ্ঠিত করেছিলেন। যে সমবায় কৃষক সমিতির মাধ্যমে গভীর নলকূপ করে কৃষিতে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন।  যার সেই প্রচেষ্টার কারনে আজ খাদ্যতে আমরা স্বয়ং সম্পন্ন হয়েছি। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য আপনাদের অগ্রণ ভূমিকা পালন করতে হবে। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা। 

পরিচালনা করেন, বি.আর.ডি.বি’র সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান নুরুল হক। বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বেলাল,সাংগঠনিক সম্পাদক মোহন,কামারখন্দের লিটন,তাড়াশের আবু তাহের প্রমুখ। 

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন হাসি,জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা এলেমা বেগমসহ সমবায় দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১০

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১১

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

১২

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

১৩

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১৪

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১৫

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১৬

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৭

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৮

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৯

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০