1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বন্যার্তদের জন্য জবি নাট্যকলার পথনাটক – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে খাল খননে জোর দিচ্ছে সরকার: সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা পাম্পে ভোগান্তির জন্য তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিকেই দায়ী করলেন জ্বালানিমন্ত্রী জাতীয় কনভেনশন উপলক্ষে দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত আইআরজিসির ১৪ সদস্য প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়ায় বাবর আলী, গড়লেন নতুন ইতিহাস সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও ক্রীড়া প্রতিযোগিতা ভাড়াটিয়া বাসা থেকে নারী কনস্টেবলের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

বন্যার্তদের জন্য জবি নাট্যকলার পথনাটক

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ২১ জুন, ২০২২
দেশেরকথা


জবি প্রতিনিধি
>সিলেটে বানভাসি মানুষের জন্য পথনাটক প্রদর্শনের মাধ্যমে অর্থ সংগ্রহ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নাট্যকলা বিভাগের ৭ম আবর্তন।

মঙ্গলবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে- বাহাদুর শাহ পার্ক, আইনজীবী সমিতি, চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট কোর্ট ও সিএমএম কোর্টের সামনে নাটকটি প্রদর্শন করা হয়।
নাটকের প্রতিপাদ্য বিষয় ছিল বন্যার্তদের বর্তমান জীবনাবস্থা। নাটকটির মূল ভাবনায় ছিল রোহান, শান্ত, অর্ঘ্য ও বাবলু এবং নির্দেশনায় সৌমিক ও অর্ক রুদ্র।

এতে অভিনয় করেছেন, বিভাগের ৭ম আবর্তনের অনামিকা, মিম, বাবলু, মারুফ, ঈশিতা, রোহান, শান্ত, সৌমিক, অর্ক রুদ্র, অর্ঘ্য এবং ৮ম আবর্তনের হিয়া, মোস্তাকিন, ঐশী, ও শৈলী। সংগীতে তাকরিম, পলক, নাভিদ, সুরাজ ও মৃদুল। 

নাটকটি প্রদর্শনের সময় অর্থ সংগ্রহ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন নিশা, প্রীতি, মিঠুন, রাজিন ও সায়মা এবিষয়ে নাট্যকলা বিভাগের ৭ম আবর্তনের শিক্ষার্থী ও নাটকের নির্দেশক সৌমিক ও রুদ্র জানান, ‘নাটক মানবিকতা ও আন্দোলনের কথা বলে সুতরাং বর্তমান বন্যার্তদের পাশে দাঁড়ানো একজন নাট্যকর্মী হিসেবে একার দায়িত্ব নয় বরং দর্শকদের মধ্যেও চেতনা দায়িত্ববোধের সৃষ্টি করা।

তারা আরও জানান, আমরা পরবর্তীতে সকল জাতীয় সমস্যা গুলো নাটকের ভাষার মাধ্যমে প্রতিবাদ ও সচেতনতার সৃষ্টি করব।’
উল্লেখ্য, নাটকটির প্রথম দিনের প্রদর্শনে অর্থ সংগ্রহ হয় ২৭৮২০ টাকা (সাতাশ হাজার আটশত বিশ টাকা) নাটকটি আগামীকালও ঢাকার বিভিন্ন স্থানে প্রদর্শন করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park