বগুড়ায় বিএনপি অফিসে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা আলিফ গ্রেপ্তার – দৈনিক দেশেরকথা
arif khanh
৭ অক্টোবর ২০২৫, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিএনপি অফিসে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা আলিফ গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলায় বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা আহনাফ তাহমীদ আলিফকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে আদমদীঘি বাজার এলাকা থেকে তাকে আটক করে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার আলিফ আদমদীঘি পশ্চিমপাড়ার আব্দুস সালামের ছেলে এবং তিনি উপজেলা ছাত্রলীগের নেতা ছিলেন।

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট আদমদীঘি উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল ও ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হন। তারা বাসস্ট্যান্ড এলাকার বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করেন। পরে অফিসে ঢুকে ভাঙচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করেন।

ঘটনার ২১ দিন পর, অর্থাৎ ২৫ আগস্ট রাতে এ ঘটনায় আদমদীঘি থানায় ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ২৫০ জনের বিরুদ্ধে নাশকতা মামলা করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, “ছাত্রলীগ নেতা আহনাফ তাহমীদ আলিফকে মামলার এক আসামি হিসেবে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১০

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১২

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৩

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৪

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৬

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

১৭

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১৮

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১৯

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

২০