1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধ ও অর্থনৈতিক চাপ, জনসমর্থনে ধসের মুখে ট্রাম্প প্রশাসন লাকসামে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ দু’জন গ্রেপ্তার শ্রীপুরে বিএনপি নেতা শামীম মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কামারখন্দে সাশ্রয়ী চিকিৎসায় সুবিধাবঞ্চিতদের পাশেখোকন মেমোরিয়াল হসপিটাল ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু  ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিদেশি ঋণের স্থিতি ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই এক দিনের ব্যবধানে কমল বিশ্ববাজারে তেলের দাম  শার্শার বসতপুরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিযোগ ও অসন্তোষের অবসান ঘটাতে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, প্রিপেইড মিটারে বাড়তি চার্জ আদায় নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে দ্রুতই এই মিটার চার্জ পদ্ধতি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী প্রত্যেক গ্রাহককে প্রতি মাসে রিচার্জের সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে পরিশোধ করতে হয়। এই চার্জ নিয়ে সাধারণ মানুষের আপত্তির শেষ ছিল না। বহু গ্রাহক অভিযোগ করে আসছিলেন, বছরের পর বছর ধরে রিচার্জের টাকা থেকে নিয়মিতভাবে এই চার্জ কেটে নেওয়া হচ্ছে। মিটারের প্রকৃত দাম বহু আগেই উসুল হয়ে যাওয়ার পরও কেন এই বাড়তি টাকা কাটা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেকে।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অতীতে মিটার ক্রয়ের ক্ষেত্রে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে যে দায় তৈরি হয়েছিল, তা একপ্রকার সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। তবে বর্তমান সরকার বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং গ্রাহকদের পকেটের অর্থ সাশ্রয় নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ কারণে প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের লাখো প্রিপেইড মিটার গ্রাহক প্রত্যক্ষভাবে উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে বিদ্যুৎ ব্যবস্থাপনায় জনবান্ধব নীতি বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park