প্রতিবন্ধী পরিবারে সন্ত্রাসী হামলা, স্বর্ণালঙ্কার লুট ২ প্রতিবন্ধী সহ আহত ৫ – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২ জুন ২০২৩, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী পরিবারে সন্ত্রাসী হামলা, স্বর্ণালঙ্কার লুট ২ প্রতিবন্ধী সহ আহত ৫

মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ ভাইদের নেতৃত্বে সন্ত্রাসী  হামলার শিকার হয়েছে দুই প্রতিবন্ধী সদস্য সহ  একই পরিবারের পাঁচ সদস্য। শুক্রবার  (২ জুন) সকালে  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামে এ ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীর  (৫৩) নামে এক মসজিদের  ইমাম তার প্রতিবন্ধী স্ত্রী  ছবি বেগম (৪৩) প্রতিবন্ধী  ছেলে  সাব্বির  (২০), বোন নাসিমা বেগম (৩৮), ভগ্নপতি  খলিলুর রহমান (৪৫)  আহত হয়েছে। এর মধ্যে  গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে  প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
আহতরা ও এলাকাবাসী শুক্রবার  সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানান, উপজেলার মৌলভীবাজার গ্রামের হাফেজ মোঃ জাহাঙ্গীর  হোসেন স্থানীয়  একটি মসজিদের  ইমাম। পিতা আমজাদ হোসেন তাকে ২ কাঠা জমি রেজিস্ট্রী করে দেয়। এতে সৎ ভাই ইমরান সরদার(৪৩), ইমরানের ছেলে তানভীর  সরদার(২০), সৎ ভাই মাসুম সরদার ও এদের পরিবারের লোকজন পিতা আমজাদ হোসেন ও জাহাঙ্গীরের পরিবারের  সাথে খারাপ আচরণ করে আসছিল।  এছাড়া বড়ভাই  জাহাঙ্গীর ও তার পরিবারকে বিভিন্ন  সময়ে ভয়ভীতি  প্রদর্শন ও হুমকি ধমকি দিয়ে আসছিল। সর্বশেষ শুক্রবার (২ জুন)  সকালে মসজিদে ফজর নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পরপরই  পূর্ব পরিকল্পনা মাফিক ইমরান সরদারের নেতৃত্বে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত সন্ত্রাসী বাহিনী ইমাম হাফেজ জাহাঙ্গীরের ঘরে প্রবেশ করে জাহাঙ্গীরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার মাথায় আঘাত করতে থাকে। এতে জাহাঙ্গীর  অচেতন হয়ে নিচে পড়ে থাকে। এসময় তার প্রতিবন্ধী   স্ত্রী ছবি বেগমকে প্রহার করে তার সাথে থাকা গলার চেইন, কানের দুল সহ স্বর্ণালঙ্কার লুট করে নেয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষাধিক টাকা। এ সময় তার প্রতিবন্ধী  ছেলে সাব্বির, মেয়ে দশম শ্রেণির ছাত্রী মিমকেও মারধর করে। বেড়াতে আসা বোন নাসিমা বেগম (৩৮) এবং ভগ্নপতি খলিলুর রহমান বাঁধা দিতে আসলে তাদেরকেও লাঞ্ছিত করে ওই সন্ত্রাসীরা। উল্লেখ্য,  স্ত্রী ছবি বেগম ও ছেলে সাব্বির  ভাতাপ্রাপ্ত প্রতিবন্ধী।  এঘটনায় নেতৃত্ব  দেওয়া সৎভাই  ইমরান সরদার পার্শ্ববর্তী শরণখোলা সাব-রেজিস্ট্রি  অফিসে  কর্মরত বলে জানা যায়।এ ব্যাপারে স্ত্রী ছবি বেগম  থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান।এ ব্যাপারে  অভিযুক্ত  ইমরান সরদার  বলেন, আমার বাবা স্ট্রেক করে খুবই  অসুস্থ  অবস্থায়  আছেন। তার চিকিৎসার  যাবতীয়  খরচ আমি করছি। বাবার এ অবস্থায়  তাকে বিরক্ত করতে পরিবারের  সবাইকে  নিষেধ  করি। তাসত্বেও তারা জমি-জমা নিয়ে কথা তুললে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি  হয়েছে মাত্র।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০