নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৫ এপ্রিল ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক চৌমুহনী বাজারে একটি বাণিজ্যিক জমির মালিকানা নিয়ে সম্প্রতি প্রকাশিত ‘বিভ্রান্তিকর’ সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জমির প্রকৃত রেকর্ডীয় মালিক ও স্থানীয় সচেতন মহল। অভিযোগ উঠেছে, ‘নয়া পৃথিবী’ নামক একটি ফেসবুক পেজে দালিলিক সত্য গোপন করে একপক্ষীয় তথ্য প্রচারের মাধ্যমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে।

দালিলিক সত্য বনাম অভিযোগ:অনুসন্ধানে জানা গেছে, বিএস ৫৩০৪ দাগের অন্তর্গত ২ শতাংশ জমির বর্তমান বৈধ মালিক মো. মহসিন। তিনি গত ০২/১১/২০২৫ তারিখে ১২৩৬১ নম্বর সাব-রেজিস্ট্রি দলিলের মূলে এই জমি ক্রয় করেন। ইতিমধ্যে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে নামজারি (খতিয়ান নং ২৫-৪৯৪১) সম্পন্ন করে নিয়মিত সরকারি খাজনাও পরিশোধ করে আসছেন তিনি।

সীমানা রহস্য: দলিলের নকশা ও ১২ নম্বর কলাম অনুযায়ী, উক্ত জমির পূর্ব পাশে সরাসরি সরকারি পাকা রাস্তার (জেলা প্রশাসকের ১/১ খতিয়ানভুক্ত) অবস্থান। উত্তর, দক্ষিণ ও পশ্চিম পাশে যথাক্রমে ছায়েদুল হক, মো. সুমন ও নূর নবী শিকদারের জমি রয়েছে। দলিলে বর্ণিত এই সীমানার কোথাও অভিযোগকারী নুর মোহাম্মদ মিয়ার কোনো স্বত্ব বা মালিকানার উল্লেখ নেই।

চরিত্র হননের চেষ্টা: এলাকাবাসীর দাবি, প্রকাশিত সংবাদে শান্তিপ্রিয় ব্যক্তিদের রাজনৈতিক তকমা দিয়ে ‘চাঁদাবাজ’ আখ্যা দেওয়া হয়েছে, যা মূলত ‘চরিত্রহনন’। স্থানীয় সমাজসেবক অলি উদ্দিন মিলনসহ অন্যদের বিরুদ্ধে আনা এই অভিযোগকে প্রকৃত সত্য থেকে মানুষের দৃষ্টি ফেরানোর অপকৌশল হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে, নুর মোহাম্মদ মিয়া নিজের স্বপক্ষে কোনো হালনাগাদ রেকর্ড দেখাতে না পেরে গণমাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করছেন।

আইনি ব্যবস্থার হুঁশিয়ারি: প্রতিবাদকারীরা সাফ জানিয়েছেন, “দালিলিক প্রমাণ যার পক্ষে, মালিকানা তার। যারা সাংবাদিকতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্যের ব্যক্তিগত সম্মান নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” বিষয়টি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের নলেজে রয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে তারা জানান।

ভবিষ্যতে এ ধরনের একপক্ষীয় ও ঈর্ষান্বিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০