1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ চাই: সংসদে ক্ষোভ প্রকাশ নাহিদ ইসলামের নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বাংলাদেশিদের ভারতের ভিসা প্রদানে শিগগিরই ইতিবাচক পরিবর্তনের আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর গোবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে শিরোপা জিতলো ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ সেনবাগ সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী মীর কাশেম দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন নোয়াখালী সদরে ডিবির অভিযানে ৩ জুয়াড়ি গ্রেপ্তার রুয়েটে পরীক্ষায় অনিয়মের দায়ে পাঁচ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার জামালপুরে সচেতনতামূলক নারী সমাবেশ পুলিশ হত্যা নিয়ে তদন্ত ও বিচারের দাবি ফজলুর রহমানের ডিআইইউ কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের নতুন কমিটি

নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪২ বছর বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেট বটতলা শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় কয়েকজন তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে যাওয়া প্রত্যক্ষদর্শী কিশোর রতন বলেন, লোকটি দ্রুত হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে মাস্ক পরা এক যুবক তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। পরে কাছে গিয়ে আরও কয়েকটি গুলি করে পালিয়ে যায় হামলাকারী। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুলির চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, গুলির পর হামলাকারী একটি মোটরসাইকেলে উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন বলেন, গুলির খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। পরে নিশ্চিত হওয়া যায় ওই ব্যক্তি মারা গেছেন। তার পরিচয় শনাক্তসহ ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park