ধর্মপাশায় ১৪৪ ধারা ভেঙে ধান কর্তনের অভিযোগ  – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৭ এপ্রিল ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় ১৪৪ ধারা ভেঙে ধান কর্তনের অভিযোগ 

সুনামগঞ্জের ধর্মপাশায় প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একদল প্রভাবশালী ব্যক্তিরা অসহায় কৃষকদের বন্দোবস্ত পাওয়া জমির ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। 

গত বুধবার উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম মৌজায় এ ঘটনা ঘটে।

আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ থাকলেও তা অমান্য করে দখলদারিত্বের ঘটনা ঘটিয়েছে। এর আগেও দখলদারিত্ব নিয়ে একাধিক সংঘর্ষের ঘটনায় মামলা রয়েছে। 

জানা যায়, ১৯৯৪ সালে পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের ভূমিহীন আব্দুর রহিম (৮৫), নবাব খা (৯০) ও ১৯৯৯ সালে পুলিশের মা ( ৮০), আহির উদ্দিন (৮৯) ১ একর করে ভূমি বন্দোবস্ত পায়। এর পর থেকে চাষাবাদ করে আসলেও গেল বছর ধানের বীজ বপন বিনষ্ট করে দখলে নেওয়ার চেষ্টা চালায় সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ গ্রামের আসাদুজ্জামান (৫৫),  মাসুদ রানা (৪৫),  শামছু মিয়া (৫৫), ধন মিয়া (৪২) ও বৌলাম গ্রামের

বুলবুল মিয়া (৪৮)। এতে বাধা নিষেধ করলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে আসাদুজ্জামানের লোকজন । এ নিয়ে আদালতে মামলা ও জমি নিয়ে বিরোধ থাকায় উত্তেজনাকর পরিস্থিতির আশঙ্কায় স্থানীয় প্রশাসন গত (২১ এপ্রিল) মঙ্গলবার সংশ্লিষ্ট জমিতে ১৪৪ ধারা জারি করে। এর একদিন পর আইন অমান্য করে কৃষকদের কষ্টার্জিত পাকা ধান কেটে নিয়ে যায় আসাদুজ্জামানসহ তার লোকজন। 

এতে বন্দোবস্ত পাওয়া অসহায় পরিবারগুলো দিশেহারা হয়ে পরেছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। ১৪৪ ধারার নোটিশ হাতে পাওয়ার আগে ও পরে ধান কর্তন করার বিষয়টি শিকার করে আসাদুজ্জামান বলেন, খাস জায়গা বন্টন করতে গিয়ে, আমাদের রেকর্ডীয় জায়গা সরকার বন্দোবস্ত দেওয়ায় হামলা মামলার ঘটনা ঘটছে। স্থায়ী সমাধানের জন্য জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা হবে। 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট জনি রায় বলেন, যদি কেউ আদেশ অমান্য করে ধান কর্তনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০