1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
তাড়াশে নিয়ম ভেঙে ইটভাটার কালো ধোঁয়ায় ঝলসে যাচ্ছে ফসল – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
রুয়েটে দিনব্যাপী ‘র তে রোবট’ প্রযুক্তি উৎসব সম্পন্ন ‘জামায়াত-শিবিরকে গুপ্ত বলে যারা, তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল’—মিয়া গোলাম পরওয়ার হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, টিকাদানে ঘাটতিকে দায়ী করছে ডব্লিউএইচও নাজিরপুরে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত  আইনমন্ত্রী: জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে, স্বচ্ছ বিচারব্যবস্থা গঠনে নতুন আইন যাচাই-বাছাই হবে তাড়াশে নিয়ম ভেঙে ইটভাটার কালো ধোঁয়ায় ঝলসে যাচ্ছে ফসল জমকালো আয়োজনে কুয়েটে শুরু তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ ৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত ইরানের নেতৃত্ব নিয়ে ট্রাম্পের দাবি ‘ভিত্তিহীন’, পাল্টা অবস্থানে তেহরান ডাকসু নেতাদের ওপর হামলা নিয়ে দুঃখপ্রকাশ করলেন ছাত্রদল সভাপতি রাকিব

তাড়াশে নিয়ম ভেঙে ইটভাটার কালো ধোঁয়ায় ঝলসে যাচ্ছে ফসল

নজরুল ইসলাম
  • প্রকাশ শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষি জমির পাশে নিয়ম-নীতি উপেক্ষা করে স্থাপিত অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় পুড়ে যাচ্ছে কৃষকদের স্বপ্নের ধানখেত। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষক ও বর্গাচাষিরা।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালেসরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার তাড়াশ-নিমগাছি আঞ্চলিক সড়কের পাশে দেশিগ্রাম ইউনিয়নের চন্ডিভোগ এলাকায় বিস্তীর্ণ ধানক্ষেতের ক্ষতিগ্রস্ত চিত্র। সেখানে এস.এম ব্রিকস ও সাদিয়া ইটভাটার নির্গত ধোঁয়ার কারণে প্রায় ১শ’ বিঘা জমির আধাপাকা ধান নষ্ট হয়ে যাচ্ছে।
এদিকে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা জানান, ইটভাটার কালো ধোঁয়ার প্রভাবে ধানগাছের পাতা লালচে হয়ে শুকিয়ে যাচ্ছে। নতুন ধানের ছড়ায় সাদা ও চিটা দেখা দিয়েছে। যে ধানগুলো আর এক সপ্তাহের মধ্যে পাকার কথা ছিল, তার আগেই ধোঁয়ার কারণে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে।
তারা আরও বলেন, কৃষি জমির পাশে অবৈধভাবে ইটভাটা স্থাপনের পর থেকেই প্রতি বছর একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। ধান ছাড়াও বিভিন্ন ফসল ও শাকসবজির ওপরও এর বিরূপ প্রভাব পড়ছে। তবে চলতি মৌসুমে ধানের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্ত বলেন, ইটভাটায় কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ব্যবহারের কারণে জমি অনুর্বর হয়ে পড়ছে, যা ভবিষ্যতে ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে।

এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান জানান, বিষয়টি জানা ছিল না। কৃষি বিভাগের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা শিগ্রই গ্রহন করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park