ঝালকাঠি পৌরসভায় পদোন্নতির অনিয়মের অভিযোগ, তদন্ত দাবিতে আবেদন – দৈনিক দেশেরকথা
arif khanh
২১ মে ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠি পৌরসভায় পদোন্নতির অনিয়মের অভিযোগ, তদন্ত দাবিতে আবেদন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি ‘ক’ শ্রেণির পৌরসভায় প্রশাসনিক নিয়মনীতি উপেক্ষা করে একাধিক পদবী ডিঙিয়ে সাঁট লিপিকার পদে পদোন্নতির অভিযোগ উঠেছে মোঃ জাকির হোসাইনের বিরুদ্ধে। অভিযোগ করা হয়েছে, তিনি জাল সনদ ব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি লাভ করেছেন, যা পৌরসভার সাংগঠনিক কাঠামোর পরিপন্থী।

জানা গেছে, মোঃ জাকির হোসাইন প্রথমে ভোলার লালমোহন পৌরসভায় নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে চাকুরিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি বদলির মাধ্যমে একই পদে ঝালকাঠি পৌরসভায় যোগদান করেন। কিন্তু অভিযোগ রয়েছে, সেখানে ওই পদে ইতোমধ্যেই দুইজন স্থায়ী কর্মকর্তা কর্মরত থাকলেও (মোঃ আঃ মতিন খান ও সাহিদা পারভীন), তৃতীয় ব্যক্তির নিয়োগের ক্ষেত্রে তিনি জালিয়াতির আশ্রয় নিয়েছেন।

এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার বর্তমান সাঁট মুদ্রাক্ষরিক মোঃ শেখ আহমেদ সেলিম বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, ২০০৯ সালে তৎকালীন পৌর চেয়ারম্যানকে বিভ্রান্ত করে জাল সাঁট লিপিকার সনদ তৈরি করে তিনি সরাসরি পদোন্নতি পান, যা প্রচলিত বিধি লঙ্ঘন করে একাধিক পদ ডিঙিয়ে দেওয়া হয়েছে।

মোঃ শেখ আহমেদ সেলিম বলেন, পৌরসভার গঠনতন্ত্র অনুযায়ী যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি এখনও পর্যন্ত কোনো পদোন্নতি পাননি। ২০১৩ সালসহ একাধিকবার অভিযোগ করলেও কোনো প্রতিকার মেলেনি। ফলে তিনি পুনরায় বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মনিরুদ্দোজা হারুন বলেন, “পৌর প্রশাসক মহোদয় তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। আমি সে অনুযায়ী প্রতিবেদন জমা দিয়েছি। পরবর্তী পদক্ষেপ নেবেন উর্ধ্বতন কর্তৃপক্ষ।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০